শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নারীর স্বাধীনতা বাস্তবে কি? এ্যাডভোকেট উমায়রা ইসলাম

Coder Boss / ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

Manual6 Ad Code

নারীর স্বাধীনতা বাস্তবে কি?
✍️এ্যাডভোকেট উমায়রা ইসলাম✍️
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সত্যজিৎ দাস,বাহুবল(সংবাদ প্রতিনিধি)

Manual5 Ad Code

নারীর অর্থনৈতিক সক্ষমতা এবং সামাজিক সক্ষমতা নারীকে কৃতদাসীর শৃংখল থেকে মুক্তি দিতে পারে। আর অবশ্যই এজন্য সুশিক্ষা প্রয়োজন।
কৃষিনির্ভর অর্থনীতিতে নারীরা পশুপালন করেছেন, বাগান করেছেন, এগুলোর আয় তার নিজস্ব আয় ছিল। স্বামী, পিতা, ভাই কিংবা সন্তান অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হলে নারীরা তাদের পাশে দাঁড়াতে পেরেছেন।

কিছু নারী উচ্চশিক্ষিত হয়েছেন, তাদের অবদান ও সমাজের বিভিন্ন সেক্টরে কাজে লেগেছে। পরিবার তথা সমাজ শিক্ষিত কিংবা অশিক্ষিত কিংবা উচ্চশিক্ষিত সবধরনের নারীকে সম্মান করেছে। অপ্রীতিকর ঘটনা যে সমাজে ঘটেনাই তা নয়, তবে এখনকার মতো ঘটেনাই। নারীর সহযোগীতা করেছে পরিবার পরিজন এবং সমাজ।

শিল্প উন্নত সমাজে, নারীর উপার্জন কারখানা কেন্দ্রীক। সেখানে আয়ের থেকে কখনো কখনো ব্যয় বেশী। আর ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠা সততার অভাবে ও প্রাশাসনিক দক্ষতার অভাবে পরিণতি পাচ্ছে না। উচ্চশিক্ষিত নারী যেমন বেড়েছে তেমনি কর্মক্ষম নারীর অভাব রয়েছে সমাজে। শিক্ষা বলতে মুখস্ত বিদ্যা এবং সার্টিফিকেট হওয়ায় এই শিক্ষা ও অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

Manual6 Ad Code

মৌলবাদীরা নারীর উপার্জনকে হারামের পর্যায়ে নিয়ে গেছেন। অথচ নারীর আয় কতটা নিরাপত্তা প্রদান করে একটা পরিবারকে,সেদিকে খেয়াল নেই। ইসলাম নারীর উপার্জন ও নারীকে উপার্জনক্ষম করা উৎসাহিত করেছে। নারী শিক্ষাকে ও অবশ্য করণীয় বলেছে। শিক্ষা অর্জনের উদ্দেশ্যে যেকোন জায়গায় যাওয়া যেতে পারে। মুসলিম নারীরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে।

তবে শিক্ষা অর্জন কিংবা উপার্জন করতে গিয়ে পরিবারকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। সম্ভ্রমহানি করা যাবে না। সফরকালে পরিবারের পুরুষ সদস্য সাথে থাকা প্রয়োজন নিরাপত্তার খাতিরে। নারীর নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ। অনেকটা এজন্যই শালীন পোশাক ও পর্দার কথা বলা হয়েছে।

Manual4 Ad Code

সমাজে নারী পুরুষ প্রতিযোগী হলে ধ্বংস অনিবার্য। নারী পুরুষের সহযোগী হবে। আপনি আপনার স্ত্রীর উপার্জনের ব্যবস্থা করে দেন। সে তখন আপনার উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করবেনা। আবার উপার্জনক্ষম করে দেয়ার অর্থ আপনার ভরন পোষণ দেয়া থেকে দায়মুক্তি নয়। এটা আপনার স্ত্রী কে সন্তুষ্ট করবে ও নিরাপত্তা দিবে। আপনার স্ত্রীর বা কন্যার জন্য ক্ষুদ্র বা কুটির শিল্প কারখানা ঘরের ভেতর করে দেন। আপনি মার্কেটিং করেন। নারীদের উপার্জন আত্মসাৎ না করে উপযুক্ত লভ্যাংশ দিতে প্রস্তুত হোন। আপনার পরিবারের অর্থনৈতিক কিংবা সামাজিক বিপদ আসবে না।

Manual8 Ad Code

উচ্চশিক্ষিত পরিবার নারীকে শুধু শিক্ষা দেয়া যথেষ্ট মনে করলে চলবে না। কর্মক্ষেত্র তৈরি করুন। কর্মক্ষেত্রে পরিবারের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট হোন। চলাচলের নিরাপত্তা, কর্মক্ষেত্রে যেন বিপদে না পড়ে এজন্য উপযুক্ত উপদেশ, ভরসা দিয়ে নারীকে নিশ্চিত করেন, তোমার বিপদে আমরা পরিবারের সবাই এক হয়ে প্রতিরক্ষা করবো। তখন যে কোন প্রতিষ্ঠান নারীকে অপব্যবহার করতে ভয় পাবে।

শিক্ষা প্রদান সার্টিফিকেট নির্ভর নয়, যোগ্যতা নির্ভর। এটা প্রমাণ করতে হবে। আর কর্মমুখী শিক্ষা দিয়ে দ্রুত কর্মসংস্থান এর ব্যবস্থা করেন নারীদের, পরিবারের উদ্যোগে। যখন পরিবার নারীর পাশে থাকবে, সমাজ নারীর পাশে থাকবে, নারীর স্বাধীনতা ও নিরাপত্তা দেয়া সহজ হবে।
আর নারীকে যদি বন্দী করে রাখেন, কিংবা পারিবারিক বন্ধন ছিন্ন করে সমাজে একা ছেড়ে দেন, তাকে যে কেউ বিপদে ফেলে দিবে। অসন্তুষ্ট মন বিপদে পতিত হয়, সন্তুষ্ট মন বিপদকে মোকাবেলা করে। নারীকে অসন্তুষ্ট রেখে, কৃতদাসী বানিয়ে কখনোই সমাজ টিকবেনা। আজকের ধ্বংস সমাজ পুরুষের দায়িত্বশীলতার অভাবে সৃষ্টি হয়েছে। বাস্তবে পুরুষ নিজেই ভরসার স্থান হারিয়েছে। আপনার নারীকে আপনি মানুষ হিসাবে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে,কাল আপনি নিজে সমাজে অমানুষ হিসেবে পরিচিত হবেন। আর নারীও পুরুষকে সম্মান করতে হবে,বেঈমানি করলে নিজের বিপদ নিজে ডেকে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code