শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরে পুলিশের অভিযানে আইনজীবী ও মাদক ব্যবসায়ীসহ ১৩ আসামী গ্রেফতার

Coder Boss / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

Manual6 Ad Code

রাকিবুল হাসান সুমন :

Manual4 Ad Code

কেশবপুর থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকসেবী আইনজীবী, মাদক ব্যবসায়ী, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মারামারি মামলায় ১৩ জন আসামী গ্রেফতার। মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের সার্বিক নির্দেশনায় সোমবার রাতে উপজেলার কেসমত শানতলা বাজারের গাজীর মোড় এলাকায় অভিযান চালিয়ে উপ-পরিদর্শক পিন্টু লাল দাস, অরূপ কুমার বসু, মঈনুর রহমান, সহকারী উপ-পরিদর্শক সমরেশ দত্ত, সোহেল, মোমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মৃত শহর আলীর ছেলে আইনজীবী মাহবুবুর রহমান (৪৭), মাদারডাঙ্গা গ্রামের আঃ মালেক মোড়লের ছেলে মুন্না হোসেন (২০), একই গ্রামের অমল কৃষ্ণ রায়ের ছেলে প্রবীর রায় (৩২), মৃত মশির আলী সরদারের ছেলে মতিন সরদার (৩৪), মনোহরনগর গ্রামের মৃত হাজারী লালের ছেলে অনুপম রায়কে (৩০) মাদক সেবন করা অবস্থায় গ্রেফতার করে। ওই সময় তাদের কাছ থেকে ১৯ পিছ ইয়াবা, ৩ বোতল দেশী মদ, ১ বোতল ফেনসিডিল, ১০ বোতল হোমিওপ্যাথিক এ্যালকোহল ও এ্যালকোহলের ১১০ খালি বোতল উদ্ধার হয়।
অপর দিকে উপ-পরিদর্শক ফজলে রাব্বি মোল্ল্যা, মাহাফুজ, তাপস কুমার রায়, সহকারী উপ-পরিদর্শক মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার খোপদই গ্রামে অভিযান চালিয়ে নূর মোহাম্মদের ছেলে মোখলেছুর (২৮) মাদক সহ হাতে-নাতে গ্রেফতার করে। ওই সময় তাঁর বসত বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। একই রাতে উপ-পরিদর্শক আজিজুর রহমান, লিখন সরকার, মিজানুর রহমান, সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম, কাজী রহমত, মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে কেশবপুর পৌর শহরের মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে মণিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে নয়ন হোসেনকে (৩২) গ্রেফতার করে। ওই সময় তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এ ঘটনায় তার নামে থানায় পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ওই রাতেই নিয়মিত মারামারি মামলায় তেঘরী গ্রামের মৃত তফেজ মোড়লের ৪ ছেলে ইনছার আলী (৬৫), আমজেদ আলী (৬২), আব্দুস সবুর (৬০), মশিয়ার রহমানকে (৫৫) গ্রেফতার করে থানা পুলিশ। একই অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত বরণডালি গ্রামের আব্দুর রাজ্জাক সানার ছেলে হযরত আলী সানা (৪৫) ও মধ্যকূল গ্রামের সাত্তার মোড়লের ছেলে কবির হোসেন সুমনকে (৩৫) গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা, মারামারী ও মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতারকৃত সকল আসামীদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও সন্ত্রাস নির্মূল করতে এ অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code