শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মপাশার ঝুঁকিতে বোরো জমি ফসলরক্ষা বাঁধ না হওয়ায়।

Coder Boss / ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এম এইচ লিপু মজুমদার –

Manual5 Ad Code

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর
ইউনিয়নের ঘোড়াডোবা হাওরের আওতায় থাকা বোয়ালা ফসলরক্ষা বাঁধের তিনটি প্রকল্প বাস্তবায়ন কাজের মধ্যে এবার একটি প্রকল্প বাস্তবায়ন কাজ বাদ দেওয়া হয়েছে। এতে করে ওই ফসলরক্ষা বাঁধ সংলগ্ন বোয়ালা হাওরের ৮০০হেক্টর বোরো জমির ফসল ঝুঁকির মধ্যে রয়েছে। এ নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। ওই প্রকল্প বাস্তবায়ন কাজটি বাদ না দেওয়ার জন্য পুনরায় এতে কাজ করার দাবি জানিয়ে এলাকার কৃষকদের পক্ষে উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার গত রোববার ( ৫ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী ইউএনর কাছে লিখিতভাবে আবেদন করেছেন।
স্থানীয় এলাকার কয়েকজন কৃষক জানান, উপজেলার মধ্যনগর ইউনিয়নের জগন্নাথবাড়ীর পেছন থেকে বৈঠাখালী হয়ে জমশেরপুর পর্যন্ত ঘোড়াডোবা হাওরের বোয়ালা ফসলরক্ষা বাঁধের আওতায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অধীনে গত কয়েকবছর ধরে তিনটি প্রকল্প কাজ বাস্তবায়ন হয়ে আসছে। কিন্ত এবার সেখান থেকে একটি প্রকল্প বাস্তবায়ন কাজ বাদ দেওয়া হয়েছে। এ অবস্থায় আগাম বন্যার পানি
ওই বাঁধটি ভেঙে বোয়ালা হাওরে পানি ঢুকে এখানকার ৮০০হেক্টর বোরো জমির ফসল বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন বলেন, যে প্রকল্প কাজটি এবার বাদ দেওয়া হয়েছে সেটি বোয়ালা হাওরে ফসলরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁধের স্থানটিও নিচু। তাই বাঁধটির প্রকল্প স্থানটিতে এবার কাজ না হলে আগাম বন্যার পানিতে বোরো ফসল তলিয়ে যাওয়ায় আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

Manual8 Ad Code

মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বাজার এলাকার বাসিন্দা কৃষক অজয় রায় (৭৫) বলেন,, আমাদের ঘোড়াডোবা হাওরের বোয়ালা ফসলরক্ষা বাঁধের ওই প্রকল্প কাজটি বাদ দেওয়া একদম ঠিক হয়নি। এটি বাদ দিয়ে নতুন যে বাঁধের কাজ করা হচ্ছে এতে স্থানীয় কৃষকদের মতামতের প্রয়োজনীয়তা থাকলেও আমাদের কোনো মতামত নেওয়া হয়নি। নতুন এই বাঁধটি হলে আমার এক হাল বোরো জমি নষ্ট অইবো। এইডা আমি কুনু অবস্থাতেই মেনে নিতে পাববনা।

এ নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মধ্যনগর ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন,ওই বাঁধের প্রকল্প স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এলাকার কৃষকদের পক্ষ নিয়ে ওই হাওরের বোরো ফসলরক্ষায় বাদ পড়া প্রকল্প স্থানটিতে পুনরায় কাজ করার জন্য আমি ইউএনও স্যারের কাছে লিখিতভাবে আবেদন করেছি।

Manual3 Ad Code

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং মনিটরিং কমিটির সদস্য সচিব মো. এমরান হোসেন বলেন, যে প্রকল্প কাজটি এবার বাঁধ দেওয়া হয়েছে সেই প্রকল্প কাজটি উপজেলার সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত। তাই এখানকার কৃষকদের ফসলরক্ষায় ঝুঁকি এড়াতে আমরা অ্যালাইনমেন্ট বদল করে বিকল্প নতুন বাঁধের কাজ শুরু করেছি।

Manual5 Ad Code

বিষয়টি উপজেলা কমিটি ও জেলা কমিটির সদস্যরা অবগত রয়েছেন।

উপজেলা নির্বাহী (ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন, এ সংক্রান্ত একটি আবেদন পেয়েছি। বিষয়টি অতীব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code