শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে একতা শিল্পী গোষ্ঠী’র দায়িত্বশীল নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন

Coder Boss / ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

মুহাম্মদ মামুন.
ছাতকে প্রতি বছরের ন্যায় একতা শিল্পী গোষ্ঠী’র ২০২১ সেশনের দায়িত্বশীল নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যয়ে ২০১৩ সালের ১লা জুন প্রতিষ্ঠা করা হয় এই সাংস্কৃতিক সংগঠন। ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে শহরের এক আদর্শ মিলনায়তনে সংগঠনের নব-মনোনীত পরিচালক মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা শিল্পী গোষ্ঠী’র প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান উপদেষ্টা তানভীর আহমদ জাকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা শিল্পী গোষ্ঠী’র উপদেষ্টা পরিষদের সদস্য হাফিজ লুৎফুর রহমান শাওন, জননী ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ মোশাররফ হোসেন, একতা শিল্পী গোষ্ঠী’র উপদেষ্টা পরিষদের সদস্য হাফিজ মোঃ আব্দুল্লাহ আল মাছনুন। এসময় পরিচালক মাওলানা জয়নাল আবেদীন, সহকারী পরিচালক মাহফুজুর রহমান ছোটন, সাংগঠনিক সম্পাদক এম শাহিন আহমেদ, অর্থ সম্পাদক মোঃ সাইফুদ্দিন আহমদ, প্রচার সম্পাদক মাহফুজ আহমদ হামদান ও প্রকাশনা সম্পাদক মোঃ মিসবাহ উদ্দিনকে কার্যকরী পরিষদের দায়িত্বশীল নির্বাচন করা হয়। এছাড়া ছাতক অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক মীর মোঃ আমান মিয়া লুমান, সিলেট তথ্যানুসন্ধানের ভিডিও সাংবাদিক এম এইচ খালেদ, দৈনিক ভাটির দর্পন প্রতিনিধি মোহাম্মদ মামুন, নিউ টাইমস টুয়েন্টিফোর ডটকম ছাতক প্রতিনিধি এমরান হাসান, সিলেট টাইম টুয়েন্টিফোর ডটকম ছাতক প্রতিনিধি নজরুল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ সালমান আহমদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিকস মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন এম শাহিন আহমেদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন মাহফুজ আহমদ হামদান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code