শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শীর্ষ সন্ত্রাসী সারোয়ার গ্রেফতার

Coder Boss / ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

সত্যজিৎ দাস-

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের শীর্ষ সন্ত্রাসী সারোয়ার(৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত ১১/০২/২০২১ ইং রোজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার কাকিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সারোয়ার উপজেলার সিরাজনগর গ্রামের আসাদুজ্জামানের ছেলে বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানা পুলিশ এর কাছ থেকে জানা গিয়েছে যে, মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার মনতইল গ্রামের মৃত আবু তাহেরের পুত্র খন্দকার আবুল মঈন গুফরান তারেক (৪৫) তার মালিকানাধীন একটি বাগানে আগুন ধরিয়ে শতাধিক গাছ চুরি, দখল ও ভয়ভীতি প্রদর্শনসহ ২০ লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে দাবি করে সারোয়ারসহ আরও তিন জনের বিরুদ্ধে গত ১০ ফেব্রুয়ারি রাতে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।
এই অভিযোগের ভিত্তিতে মামলার প্রধান আসামি সারোয়ারকে গ্রেফতার করা হয়। গ্রেফারকৃত সারোয়ারের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অস্ত্র, মাদক ও বনের গাছ চুরিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২০টির বেশি মামলা রয়েছে।
২০০১ সালে উপজেলার কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ পালকে কুপিয়ে হাত পা কেটে নেয়া ও ২০১২ সালে এক সাংবাদিককে দা দিয়ে কোপানোর অভিযোগও রয়েছে সারোয়ারের বিরুদ্ধে।
তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে এক এগারোর সময়ে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ আটক হয় এই শীর্ষ সন্ত্রাসী সারোয়ার।
মামলার বাদী তারেক সিলেট নিউজ24 কে জানান, উপজেলার সোনাছড়া-জাগছড়া চা বাগান সংলগ্ন ১৫৮ একর জমির উপর ‘ফিডার বাবুর বাগান’ নামে তাদের একটি পৈত্রিক বাগান রয়েছে।
বাগানে প্রায় কয়েকশ প্রজাতির কয়েক হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছ লাগানো হয়। এসব গাছের বয়স প্রায় ৪০ থেকে ৬০ বছর। শ্রীমঙ্গলের শীর্ষ সন্ত্রাসী সারোয়ার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কায়দায় এসব মূল্যবান গাছ কেটে চুরি করে নিচ্ছিল। গত ৬ ফেব্রুয়ারি ত্রাস সৃষ্টি করে বাগান দখল করতে সেখানে আগুন ধরিয়ে দেয় তারা। শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক,সারোয়ারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি আসামিদেরও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code