শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গোপন ক্যামেরায় অন্তরঙ্গ দৃশ্য ধারণ করে টাকা দাবি,অতঃপর আটক ২

Coder Boss / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

Manual5 Ad Code

সত্যজিৎ দাস-

Manual4 Ad Code

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কালা রায়ের চর এলাকার এক দম্পতিরা ২০২০ সালের ২৯ জুলাই মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় বেড়াতে আসনে। এ সময় এই দম্পতি মৌলভীবাজার রোডের তামিম রিসোর্টে ওঠেন। এ রিসোর্টের দুই কর্মচারী রেদওয়ান ও খালেদ অতি কৌশলে তাদের রুমের টিস্যু বক্সের ভেতর গোপন ক্যামেরা রাখে।
এ ক্যামেরায় তাদের একান্ত অন্তরঙ্গ দৃশ্য ভিডিও ধারণ করা হয়। কিছুদিন পর মোবাইল ফোনের ইমু নাম্বারে ফোন দিয়ে জানায়, কিছু নোংরা ছবি ও ভিডিও রয়েছে তাদের কাছে। ম্যাসেঞ্জারে ফোন দিতে জানিয়ে লাইন কেটে দেয়। এরপর ২১ অক্টোবর নাদিরা আক্তার রুমি নামে একটা ম্যাসেঞ্জারে এ দম্পতির খোলামেলা কিছু গোপন দৃশ্যের ভিডিও পাঠায়। পরবর্তীতে ফোন দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে হুমকি দেয় তা নাহলে ভিডিও ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেয়া হবে। প্রতারকের এমন হুমকিতে তারা মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি এদের সাথে সমঝোতার চেষ্টা করেন। কিন্তু এতে কোনো সঠিক কূলকিনারা করতে পারেন না। এদিকে এ প্রতারক টাকা না পেয়ে অবশেষে সামাজিক যোগাযোগে ভিডিও ও নোংরা ছবি ভাইরাল করে দেয়।
এ ঘটনায় দম্পতি গত ১০/০২/২০২১ ইং বুধবার শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন।
অবশেষে শ্রীমঙ্গল থানা পুলিশ ঐ দুই প্রতারক কর্মচারীকে আটক করতে সফল হয়েছে এবং সেই সাথে তাদের কাছে রক্ষিত দুটি মোবাইল ও একটি ল্যাপটপ জব্দ করেছে।
গতকাল ১২/০২/২০২১ ইং রোজ শুক্রবার তথ্যটি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ছালেক আহমদ। তিনি জানান,এ অভিযোগের ভিত্তিতে পুলিশ সিলেট কানাইঘাট উপজেলা থেকে রেদওয়ান ও শ্রীমঙ্গল থেকে খালেদ নামের এ দুই প্রতারককে আটক করে। এ দুই প্রতারক ঘটনার সত্যতা স্বীকার করেছে। সেই সাথে পুলিশ তাদের কাছ থেকে দুটি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করেছে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code