শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জের বানিয়াচঙ্গে সরস্বতী পূজা অনুষ্ঠিত।। রয়েছে প্রশাসনিক কঠোর নিরাপত্তা।।

Coder Boss / ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

রিতেষ কুমার বৈষ্ণব (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)

Manual1 Ad Code

সরস্বতী মহাভাগে বিদ্যাকমলোচনে বিশ্ব রূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমহস্তোতে।।

কোভিড ১৯ এর কারণে অন্য বছরের তুলনায় খুব বেশি জাঁকজমকপূর্ণ ভাবে সরস্বতী পূজা উদযাপিত নাহলেও হবিগঞ্জের বানিয়াচঙ্গে থেমে নেই পূজার আয়োজন ও পূজারীদের আগ্রহ এবং ভাব ভক্তি।

Manual4 Ad Code

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও হিন্দু সমাজ কল্যাণ যুব সংঘ, পূজা উদযাপন পরিষদ সহ পারিবারিক ভাবে পালন করা হয়েছে বিদ্যা দেবী বীণাপানির পূজা।

সনাতন ধর্মাবলম্বীদের মতে বিদ্যা এবং ভাগ্যের দেবী সরস্বতী । দেবীর বেশ কয়েকটি নাম রয়েছে এর মধ্যে বীণাপানি নামে বেশি পরিচিত।

নির্ধারিত তারিখের বেশ আগে থেকেই সরস্বতি পূজার প্রস্তুতি নেওয়া শুরু হয় পূজারীদের। পূজার আগের রাতেই মন্ডপ সাজানো নিয়ে ব্যস্ত সময় কাটে স্কুল কলেজের সকল শিক্ষার্থীদের।

এই দিনে পুরাতন নতুন সকল ছাত্র ছাত্রীদের এবং একই এলাকায় থেকে ও দীর্ঘদিন যাবত যাদের সাথে দেখা হয়না তাদের সাথে মিশে রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিরাজ করে এক আনন্দ মুখর পরিবেশ।

শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়।

Manual8 Ad Code

ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি, বৈষ্ণব ভোজন, ব্রাহ্মণ ভোজন ও পিতৃ তর্পণের প্রথাও প্রচলিত রয়েছে।

আজ সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বজনীন পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়।

Manual2 Ad Code

আগামীকাল অরন্ধন পালন করা হবে বলে ও জানিয়েছেন অনেক পূজারী বৃন্দ।

পূজার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন জানান গত রাত থেকেই বানিয়াচং থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশি টহল রয়েছে। আমি নিজে ও সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code