শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরের কুবাজপুর-রাণীগঞ্জ রাস্তার কাজ শুরু হলেও হতাশার শেষ নেই

Coder Boss / ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

মোঃ রনি মিয়া :

Manual5 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬ নং রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর-রাণীগঞ্জ রাস্তার কাজ শুরু হলেও এলাকাসীর হতাশার শেষ নেই। বর্ষা মৌসুমে এই রাস্তাটি পানিতে তলিয়ে যায়। যুগের পর যুগ এমন দুরাবস্থার কারনে অত্র এলাকার হাজারো মানুষের ভোগান্তি বেড়েই চলেছে।
স্বাধীনতার পর এই রাস্তাটি প্রতিষ্টিত হলেও নজর পড়েনি কারো।
এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে কিছু জায়গায় সাধারন মাটি ভরাট হলেও এই রাস্তা দিয়ে চলাচল করে আসছেন ইউনিয়নের প্রায় ২০ গ্রামের কয়েক হাজার মানুষ।
অবশেষে এই জনবহুল রাস্তাটি নজরে পরে বর্তমান সরকারের স্থানীয় সাংসদ ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের।
উন্নয়নের অংশ হিসাবে কাজ শুরু হয় বহু প্রত্যাশিত কুবাজপুর- রাণীগঞ্জ এর গুরুত্বপূর্ন এই রাস্তায়।
কিন্তু জনমনে হতাশা তো থেকেই যাচ্ছে।
রাস্তাটির পাঁকাকরণ কাজের টেন্ডার হয়ে রাস্তায় কাজ শুরু হলেও আহমদাবাদ এলাকায় কোন রকম মাটি ভরাট ছাড়াই নীচু ভুমির উপর দিয়ে কাজ শুরু হয়েছে । ফলে নিন্মাঞ্চল দিয়ে পাঁকা রাস্তা হলে, বর্ষায় পানিতে তলিয়ে যাওয়ার আশংকা করছেন গ্রামের ভুক্তভোগী জনসাধারণ।
কুবাজপুর আহমদাবাদ গ্রামের উপেন্ড সূত্রধর, নুরুজ্জামান, মুজিবুর রহমান ময়ূর, জয়নাল আবেদীন, খলিলুর রহমান চৌধুরী, প্রতাপ সূত্রধর সহ অনেকেই অভিযোগ করে বলেন, এই নীচু জমিতে রাস্তার পাঁকাকরণ কাজ হলে বর্ষায় রাস্তাটি পানিতে তলিয়ে ভেঁঙ্গে যাবে। তাছাড়া পানির স্রোতে বাড়ি- ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। স্থানীয় ঠিকাদার নীচু জমিতে থাকা, রাস্তা থেকে মাঠি খনন করছেন। এই রাস্তাটি আরো নীচু হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুবাজপুর গ্রামের একটি অংশে রাস্তাটি পাঁকা রয়েছে।
যদি এই রাস্তার সাথে লেভেল করা হয়, তাহলে বর্ষায় মানুষের দূর্ভোগ কমবে এবং সরকারের বরাদ্ধকৃত টাকা জনগনের কাজে লাগবে।
আমরা এ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য বর্তমান জনবান্ধব সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, কুবাজপুর- রানীগঞ্জ রাস্তাটি পাঁকাকরণ হবে ২ কিঃ মিটারের উপরে। কাজের মান উন্নয়নে আমরা তদারকি করছি। রাস্তাটি যাহাতে ডাউনে না যায়, সেদিকে আমাদের নজর আছে।
রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা জানান, রাস্তাটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
আহমদাবাদ এলাকায় রাস্তাটি পানির স্রোতে ডাউন হয়ে গেছে।
ডাউনে উচ্চতা বাড়াতে আমি ঠিকাদার বেলাল সাহেবের সাথে আলাপ করেছি।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code