শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের পরিচিতি ও কার্যকরী সভা অনুষ্টিত

Coder Boss / ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

Manual5 Ad Code

মোঃ রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি :

Manual4 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জগন্নাথপুর উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও কার্যকরী সভা ১ মার্চ সোমবার দুপুর ১২ ঘটিকায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে কমিউনিটি সেন্টারে জগন্নাথপুর উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখনের পরিচালনায় অনুষ্টিত হয়েছে।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সোয়েব আহমদ।
পরিচিতি ও কার্যকরী সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র সদস্য হাজী সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, সৈয়দ ইসহাক আহমদ, জহিরুল ইসলাম লেবু, সাদেক আহমদ, হাফিজুর রহমান, লুৎফু্জামান ছালিক, রুহুল আমিন খান, মোস্তাফিজুর রহমান তালুকদার মুহিত,
উপজেলা যুবদলের সদস্য সুহিনুর রহমান সুহেল, আবুল হাসনাত আমির, আলিউল আহমদ, আব্দুল মালিক খান, আব্দুল মোমিন জুবেল, মো: আল আমিন, রাজু আহমদ, সেলিম আহমদ, সুলেমান আলী, সিরাজুল ইসলাম, খায়রুল ইসলাম, রওশন মিয়া, ফকরুল ইসমাল, আব্দুল হক কামালী, রুকন মিয়া, নিক্সন আহমেদ, রুহেল আহমদ চৌধুরী, অদুদ কামালী, হাফিজুর রহমান, এস এম জাকারিয়া, আব্দুল সালাম, সেলিম মিয়া প্রমুখ। জগন্নাথপুর উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ কেন্দ্রীয় নেত্রীবৃন্দ কে, যুবদলের সিলেট বিভাগীয় টিম প্রধান ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি শহিদ উল্লাহ তালুকদার, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ( সিলেট বিভাগ ) আনসার উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ সহ জগন্নাথপুর জাতীয়তাবাদী পরিবারের সকল নেত্রীবৃন্দদের কে অভিনন্দন শুভেচ্ছা ও কৃতজ্ঞা জানিয়েছেন।
বক্তারা বলেন স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বীর উত্তম খেতাব সম্পুর্ণ অন্যায়ভাবে ভাবে, বর্তমান সরকার কর্তৃক বাতিল করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন।
অবিলম্বে এই রায় বাতিলের দাবি জানিয়েছেন, সভায় জগন্নাথপুর উপজেলা যুবদলের অন্যতম সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজ ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির আহবায়ক, যুগ্ম-আহবায়ক ও সদস্য বৃন্দ শহীদ হাফিজুর রহমান হাফিজের কবর জিয়ারত করেছেন। উল্লেখ্য ১৯৯৮ সালে পার্বত্য শান্তিচুক্তির নামে কালো চুক্তির প্রতিবাদে বিএনপির ডাকে শান্তিপূর্ণ হরতাল চলাকালে জগন্নাথপুরের রাজপথে শহীদ হয়েছিল হাফিজুর রহমান হাফিজ।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জগন্নাথপুর পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও কার্যকরী সভা ১ মার্চ সোমবার বিকাল ৩ ঘটিকায় জগন্নাথপুর বাজারের পৌর পয়েন্টে পৌর যুবদলের অস্থায়ী কার্যালয়ে জগন্নাথপুর পৌর যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মো: লিটন মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক শামীম আহমদের পরিচালনায় অনুষ্টিত হয়েছে।
সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মঈন উদ্দিন ।
পরিচিতি ও কার্যকরী সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মো. বিল্লাল মিয়া, আব্দুল বশির রুহেল, হেলাল মিয়া,তারেক আহমদ, আকমল হোসেন, আবুল হুসেন রাব্বি, পৌর যুবদলের সদস্য আনোয়ার হোসেন আনু, আবু মিয়া, লেবু মিয়া, রুকন মিয়া, শামসুল ইসলাম, মাসুম আহমদ, শাহিদ মিয়া, নূর ইসলাম, আব্দুর রহমান, সুজন আলী, আকবর আলী বিরাজ, মুত্তাকিন বিল্লাহ, বেলাল আহমদ, ফজলু মিয়া, আমির আলী প্রমুখ।
বক্তারা জগন্নাথপুর পৌর যুবদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ( সিলেট বিভাগ ) আনসার উদ্দিন আহমদ কে, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ সহ সকল নেত্রীবৃন্দদের কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভাপতির বক্তব্যে লিটন মিয়া বলেন পৌর যুবদল কে ঢেলে সাজাতে প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মী কে নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মীসভা করতে হবে ও আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে এক যোগে কাজ করার আহবান জানান।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code