শিরোনাম
​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে ইফান হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Coder Boss / ৩৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

Manual3 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইলে নাজমুল হুদা ওরফে ইফান (১৮) কে কুপিয়ে ও ছুরিকাঘাতের মাধ্যমে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

Manual7 Ad Code

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের দেওথান কবরস্থান সংলগ্ন কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে এলাকার নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

মানববন্ধনে নিহত নাজমুল হুদা ওরফে ইফানের পিতা মো. জামাল খান, চাচা মো. সুমন খান, তালজাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন খান, পূবালী ব্যাংকের কর্মকর্তা অব. মো. আঃ হক খান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।

Manual2 Ad Code

এছাড়া গ্রেপ্তার তিন আসামির মধ্যে মলয় রায় (৫০) জামিনে বেরিয়ে এসে এবং অন্যান্য আসামি ও তাদের স্বজনরা নানা হুমকি দিয়ে আসছে বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধন শেষে এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।

এলাকাবাসী জানান, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে গত ২৬ জুলাই সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া মোড়ে লতিফ মিয়ার চায়ের দোকানের সামনের রাস্তায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতের মাধ্যমে নাজমুল হুদা ওরফে ইফানকে হত্যা করে।

Manual8 Ad Code

নিহত নাজমুল হুদা ওরফে ইফান তালজাঙ্গা ইউনিয়নের দেওথান গ্রামের মো. জামাল খানের ছেলে।

এ ঘটনায় ২৮ জুলাই নিহত ইফানের পিতা মো. জামাল খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে তাড়াইল থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৬।

Manual5 Ad Code

মামলার আসামিদের মধ্যে ২নং আসামি মাসুদ মিয়া (৪৫) ও ১২নং আসামি মলয় রায় (৫০) কে পুলিশ এবং ৪নং আসামি মো. মারুফ মিয়া (২০) কে র‌্যাব গ্রেপ্তার করে।

ইফানের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, বাকি আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। এমনকি আসামি পক্ষ মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code