শিরোনাম
জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

স্যান্ডির কপালে যিশু’র সিঁদুর।

Coder Boss / ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

Manual6 Ad Code

বিনোদন ডেস্কঃ
শুক্রবার(১৭ সেপ্টেম্বর) বিশ্বকর্মা পুজোয় এনা সাহার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। নুসরতের মাথায় ছিল লাল রঙা সিঁদুর। তবে কি ‘যশরত’ চুপি চুপি বিয়ে সেরে ফেললেন? নুসরতের সন্তানের পিতৃপরিচয় জানা গেলেও, তাঁদের বিয়ে নিয়ে কোনও খবর পাওয়া যায়নি।

Manual1 Ad Code

তবে এ বার যে যশ ‘বিয়ে’ করেছেন, তার প্রমাণ হাতে গরম। কী করলেন তিনি? সিঁদুর পরালেন কপালে,আর মাখালেন গালে। এ বার প্রশ্ন, পাত্রী কে? কাকে সিঁদুর পরালেন যশ ?
পাত্রী নন, পাত্র এবং উনি হলেন ইউটিউবার স্যান্ডি সাহা। জনসমক্ষে স্যান্ডিকে কপালে সিঁদুর পরালেন ঈশান-জনক। ফেসবুক এবং ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করলেন ইউটিউবার। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, স্যান্ডি যশের দিকে কপাল এগিয়ে দিলেন। যশ গেরুয়া রঙের সিঁদুর মোটা করে স্যান্ডির মাথায় পরিয়ে দিলেন। স্যান্ডি লজ্জা পেয়ে গেলেন। যশ স্যান্ডির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসতে লাগলেন। কয়েক মুহূর্ত পর সেই সিঁদুরই স্যান্ডির গালে মাখিয়ে দিলেন নুসরতের সঙ্গী।
ভারতের টাইমস ইন্ডিয়া’কে স্যান্ডি বললেন, ‘‘যশ যদি কেবল ভিডিও এর জন্য আমায় মাথায় সিঁদুর পরায়, তাতেও আমি নিজেকে তাঁর স্ত্রী-ই মনে করি। গত পরশু আমাদের বিয়ে হয়েছে।’’

আর তাই জন্য ভিডিওর সঙ্গে স্যান্ডি লিখলেন, ‘আজ আমার হিন্দু মতে বিয়ে হল,আজ থেকে আমি ইয়াশ পত্নী ইয়াশিকা। অবশেষে তার প্রেমের রং আমার সিঁথিতে রাঙিয়ে দিয়ে আমাকে ইয়াশিকা করে রাখল।’
স্যান্ডি জানালেন, নুসরতের সঙ্গে তাঁর কথা হয়েছে। এমনকি স্যান্ডিকে নাকি তিনি তাঁর সদ্যোজাত ঈশানের সৎ মা হিসেবে মেনে নিয়েছেন। কিন্তু সমগ্র কথোপকথন স্যান্ডি এখনই প্রকাশ করতে পারবেন না বলে জানালেন। তবে কথা দিলেন, দু’দিনের মধ্যে তাঁর অনুরাগীরা বাকিটাও জানতে পারবেন।

Manual5 Ad Code

স্যান্ডির কথায়, ‘‘যশ তো বিজেপি সমর্থক, তাই আমি গেরুয়া রঙের সিঁদুর নিয়ে গিয়েছিলাম। সেই রং-ই এখন আমার কপালে। তিনি যদি কোনও দিন রং বদলান, তবে আমার কপালের সিঁদুরের রং-ও পাল্টে যাবে।’’
নুসরতের প্রসঙ্গে স্যান্ডি বললেন, ‘‘নুসরতও খুবই মজার মানুষ। আমার সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। কিন্তু সে সব এখন জানাতে পারব না তাকে। তার জন্য আর কয়েক দিন অপেক্ষা করতে হবে।’’

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code