শিরোনাম
​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

২৭ গোখরা’র জন্ম দিলো সিলেটের “প্রাধিকার”।

Coder Boss / ৮৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

Manual8 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

সিলেটে গত ২১ অক্টোবর শাহপরানের এক বসতবাড়ির রান্না ঘরে গোখরা সাপটি দেখতে পায় স্থানীয়রা। ঘরে সাপ ও বাচ্চা রয়েছে এমন খবর শুনে অনেকেই সেখানে ভিড় করে মা গোখরাকে মেরে ফেলে। পরে মাটি খুঁড়ে ডিমগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া মা সাপটি সাত ফুট লম্বা ছিল। এরপর সুলতান আহমেদ ডিমগুলো প্রাধিকারের কাছে হস্তান্তর করেন। সফলভাবে বাচ্চা ফুটানোর ক্ষেত্রে প্রতিনিয়ত সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন তিনি।
কৃত্রিম তাপ দিয়ে সফলভাবে জন্ম দেওয়া সম্ভব হয়েছে সাপগুলির। বুধবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ।
এর আগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণীর অধিকার এবং জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’ এর তত্ত্বাবধানে গত ২১ অক্টোবর ২৬ অক্টোবর পর্যন্ত তাপ দেওয়া হয়। এরইমধ্যে সবকটা ডিম থেকে বাচ্চার জন্ম হয়।
অধ্যাপক ড. সুলতান আহমেদ জানান, ‘এটি মনোক্লেড কোবরা,যা বাংলায় ‘গোখরা সাপ’ হিসেবে পরিচিত। এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষাক্ত সাপ। আমাদের ইনকিউবেটরে হেচিং রেট ১০০ ভাগ।’

Manual5 Ad Code

প্রাধিকারের সভাপতি তাজুল ইসলাম বলেন, ‘উদ্ধার করা ২৭ গোখরার ডিমগুলো কৃত্রিমভাবে ফোটানো সক্ষম হওয়ায় আমরা অনেক আনন্দিত। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। বাচ্চাগুলো খুব শিগগিরই শ্রীমঙ্গল এর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।’

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code