শিরোনাম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুলাউড়ায় ক্যারাম বোর্ড খেলায় সংঘর্ষ;আহত সাব্বিরের মৃত্যু।

Coder Boss / ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

Manual7 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

Manual7 Ad Code

সিলেটের মৌলভীবাজারে কুলাউড়ায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে সাব্বির আহমদ(১৮) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ নভেম্বর ২০২১) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘ ১০ নং হাজিপুর ইউনিয়নের উত্তর পাবই গ্রামে ক্যারাম খেলা নিয়ে মঙ্গলবার(০২ নভেম্বর) দুপুরে আব্দুর রশিদের ছেলে সাব্বির ও একই গ্রামের দুলাল মিয়ার ছেলে তায়জুলের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এ নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে । এতে সাব্বির গুরুতর আহত হয় ‘।

Manual2 Ad Code

আহত সাব্বিরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার(০৩ নভেম্বর) সকালে সাব্বিরের মৃত্যু হয়। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান,’ ঘটনা তদন্তে দুই নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে ‘।

এই মর্মান্তিক ঘটনায় মৃত সাব্বিরের আত্মার মাগফিরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন হাজিপুর ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল বাছিত বাচ্চু। তিনি ডেইলি সিলেট নিউজ24’কে বলেন,’ ইতোমধ্যে হাজিপুর ইউনিয়নের প্রতিটা গ্রামের মুরব্বিদের অবহিত করা হয়েছে,যাতে চায়ের দোকানে বা বাজারে ক্যারাম বোর্ড খেলার আসর না বসে ‘।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code