শিরোনাম
জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালিত পোড়া স্বপ্নের ভেতরেও শান্তির গান গাইলেন রাহুল আনন্দ একটি নিখোঁজ সংবাদ মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভার আহব্বান প্রায় দশ লাখ কোটি টাকার বাজেট করার পরেও দেশ এভাবে চলতে পারে না। এত নড়বড়ে হতে পারে না ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিশ্বম্ভরপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার শ্রীমঙ্গলে ১৫০ কোটি টাকার সম্পত্তি নিয়ে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুর উপজেলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিন

Coder Boss / ৮০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

Manual5 Ad Code

 

শওকত হাসান, তাহিরপুর:

Manual8 Ad Code

ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রিড়া কর্মসূচী ২০২১-২০২২ অর্থবছর এর আওতায় তাহিরপুর উপজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় তাহিরপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া অফিসার আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমদ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন ও তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রায়হান কবির বলেন, দীর্ঘ দিন পর তাহিরপুরে এমন একটি প্রতিযোগিতা আয়োজন করায় জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়নস হয়েছে বালিকা একক অনন্যা সরকার পিনা, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। বালিকা দ্বৈত বালিজুড়ি হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়,
বালক একক আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়, বালাক দ্বৈত বালিজুড়ি হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়। রানার্স আপ হয়েছে
বালিকা একক বালিজুড়ি হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়, বালিকা দ্বৈত তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বালক একক বালিজুড়ি হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়, বালাক দ্বৈত আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়নস ও রানার্স-আপের মাঝে পুরস্কার তুলে দেন এবং তাদের ধন্যবাদ জানান পরিচ্ছন্ন খেলা উপহার দেওয়ার জন্য।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সুহেল আহমদ সাজু, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক দ্বীন ইসলাম, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code