শিরোনাম
অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তিনটি দাবি নিয়ে সিলেট ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ।

Coder Boss / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

সারাদেশে দ্রব্যমূল্য হ্রাস,জ্বালানি তেলের মূল্য হ্রাস এবং গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস এই তিনটি দাবি নিয়ে শুক্রবার(১৯ নভেম্বর ২০২১) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার আহবানে বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

সিলেট জেলা সংসদের সংগ্রামী আহবায়ক মনীষা ওয়াহিদের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক পাপ্পু সরকার। সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক সৈকত দাস,ছাত্রনেতা অনিক নূর, রাহাত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে বিগত মহামারিতে প্রায় আড়াই কোটির উপরে মানুষ দারিদ্র‍্যসীমার নিচে চলে গেছে। অর্থাভাবে অনেক শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এমন সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের সাথে প্রহসন ছাড়া আর কিছু নয়। দাবি না মানলে অবিলম্বে সরকারকে আন্দোলনের মুখে রাস্তায় নামতে হবে বলেও হুশিয়ারি জানান বক্তারা।

সিলেট জেলা সংসদের আহবায়ক মনীষা ওয়াহিদ ডেইলি সিলেট নিউজ24’কে বলেন, ‘সারাদেশে শিক্ষার্থীর ঝরে পরার হার মারাত্মক আকার ধারণ করেছে। এই সরকারের শিক্ষাব্যবস্থা ধ্বংস করার আত্মঘাতী পদক্ষেপ ইতোমধ্যেই অনেক শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে দেয় নাই। এর মধ্যে যদি গণপরিবহনে এই হারে ভাড়া দিতে হয়, তাহলে আমরা যারা গরিব ঘরের সন্তান তারা কিভাবে স্কুল-কলেজে যাবো?এই দায়ভার কে নেবে?’

Manual1 Ad Code

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সিলেট চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে এসে শেষ হয় এবং এতে সিলেটের সচেতন নাগরিকরাও সংহতি প্রকাশ করেছেন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code