শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

২০০ কোটির প্রতারণার অভিযোগ জ্যাকলিন ফার্নান্ডেজ-র উপর।

Coder Boss / ৪৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

Manual4 Ad Code

সিলেট বিনোদন ডেস্ক:

Manual8 Ad Code

সুকেশ চন্দ্রশেখরের আর্থিক তছরুপ মামলায় ফের বিতর্কে জড়ালেন অভিনেতা জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁর বিরুদ্ধে ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ। সম্প্রতি সুকেশের সঙ্গে নিজের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন জ্যাকলিন। তার ঠিক পনেরো দিনের মাথায় সামনে এল জ্যাকলিন ও সুকেশের ঘনিষ্ঠতার ছবি। ছবিতে দেখা যাচ্ছে জ্যাকলিনের গালে চুম্বন করছেন সুকেশ। নিজেদের ঘনিষ্ঠতার ছবি ক্লিক করেছেন সুকেশ নিজেই। ছবিটি এই বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তোলা। সেইসময় অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছিলেন সুকেশ।

কিছুদিন আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জেরা করেন অভিনেতা জ্যাকলিন ফার্নান্ডেজকে। সুকেশ চন্দ্রশেখরের আর্থিক তছরুপ মামলায় দুবার তাঁকে ডেকে পাঠায় ইডি। জ্যাকলিনের তরফ থেকে তাঁর ম্যানেজার জানান, এই মামলার অন্যতম সাক্ষী তিনি। তিনি তাঁর সাক্ষ্য দিয়েছেন। আগামী দিনেও তিনি সহযোগিতা করবেন কিন্তু সুকেশের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না।

Manual4 Ad Code

প্রথম দফায় দিল্লিতে টানা ছয়ঘন্টা জেরা করা হয়েছিল জ্যাকলিনকে,রেকর্ড করা হয়েছিল তাঁর বয়ান। সেই বয়ানের ভিত্তিতেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এই মামলার অন্যতম অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের স্ত্রী অভিনেতা লীনা মারিয়া পলকে। সুকেশ জেলে থাকাকালীন তিনিই এই প্রতারণা চক্র চালাতেন বলে অভিযোগ।এরকম তথ্যই বেরিয়ে এসেছে ভারতের আনন্দবাজার অনলাইন পত্রিকার বিশেষ প্রতিবেদনে।

Manual3 Ad Code

চেন্নাই নিবাসী সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা করেন দিল্লির এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ এক বছরে তাঁর থেকে ২০০ কোটি টাকা প্রতারণা করেছে সুকেশ চন্দ্রশেখর। সেই মামলাতেই জ্যাকলিনের সাক্ষ্য নেয় ইডি। সুকেশের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন অভিনেতা। কিন্তু তারই মধ্যে গত শনিবার(২৭ নভেম্বর) প্রকাশ্যে আসে জ্যাকলিনের সঙ্গে সুকেশের ছবি। এই ছবি থেকেই শুরু হয়েছে নয়া বিতর্ক ও সোশ্যাল মিডিয়ার ঝড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code