শিরোনাম
রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

Coder Boss / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

Manual7 Ad Code

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-

Manual7 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) ভোর বেলা থেকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, স্কুল, কলেজ, মাদ্রাসা, বেসরকারি সংস্থা, উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর এবং সাথে ছিলেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার।
এরপর বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বীর মুক্তিযাদ্ধাদের সম্মানে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি, সাধারন সম্পদক অমল কান্তি কর, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মর্তূজা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সদস্য শামীম আখঞ্জি, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা ,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সদস্য রফিকুল ইসলাম, সেলিম আখঞ্জি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন, কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারন সম্পাদক সাইদুর রহমান, সাংবাদিক এম এ রাজ্জাক, সাজ্জাদ হোসেন শাহ,শওকত হাসান, রাহাত হাসান মুন্না, মনিরাজ শাহ, উজ্জল প্রমূখ।

শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ বাক্য পাঠে অংশ নেন উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code