শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরার লক্ষণপুরে অসহায় মানুষের মাঝে কম্বল, পোশাক ও ওষুধ বিতরণ করলেন পুলিশের ডিআইজি আলিম মাহমুদ

Coder Boss / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

Manual1 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

সাতক্ষীরার তালায় শীতার্ত ৪’শ মানুষের মাঝে কম্বল,এতিমখানার শিশুদের মাঝে পোশাক বিতরণ ও অসহায় মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিআইজি আলিম মাহমুদ।

Manual3 Ad Code

শুক্রবার সকালে তার নিজ গ্রাম তালার লক্ষণপুরে এসকল সামগ্রী বিতরণ করেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা দেন। এসময় তালা থানার ওসি আবু জেহাদ ফকরুল আলম খান,পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায়,তেতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ,ব্যবসায়ী আমিনুর রহমান আমিন,শেখ মাহমুদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

আলিম মাহমুদ এসময় বলেন, এলাকায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। পিতা আনছার মাহমুদের নামে প্রতিষ্ঠিত আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে যেসব শিশু-কিশোররা রয়েছে,ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলবার প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি এ সময় ৪শ’ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। এছাড়া এতিমখানার ১শ’ ৫০ জন শিশু-কিশোােরর মাঝে পোশাক বিতরণ করেছেন তিনি। পাশাপাশি এলাকার অসহায় ৫শ’ ব্যক্তিকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়া লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন পুলিশ কর্মকর্তা আলিম মাহমুদ। সম্প্রতি এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ১৫টি টিউবওয়েলও বসিয়ে দিয়েছেন তিনি।

Manual6 Ad Code

প্রসঙ্গত,আলিম মাহমুদ তার পিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক শিক্ষক মরহুম আনছার মাহমুদের স্মরণে তালা উপজেলার লক্ষণপুর গ্রামে ‘আনছার মাহমুদ স্মৃতি সংস্থা’ গড়ে তুলেছেন। প্রতিষ্ঠা করেছেন ৫ তলা ভবন বিশিষ্ট ‘আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’। প্রচলিত ধারার বাইরে এসে এতিম শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইংরেজিসহ সাধারণ শিক্ষাও দেওয়া হচ্ছে তাদের।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code