শিরোনাম
জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পরিবার সহ গৃহবন্দী সোহম চক্রবর্তী।

Satyajit Das / ৮০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

সিলেট বিনোদন ডেস্ক:

Manual3 Ad Code

সোহম চক্রবর্তী একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা। তিনি শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে তিনি নায়ক চরিত্রে অভিনয় করেন এবং একজন জনপ্রতিনিধিও। তিনি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল এর বিধায়ক। তাই সিনেমার কাজ ছাড়াও নানা কাজে ব্যস্ত থাকেন সোহম। গত বুধবার(০৫ জানুয়ারি) সোহম গিয়েছিলেন চণ্ডীপুরের রামকৃষ্ণ মঠ পরিদর্শনে। সেখানে মহারাজদের সঙ্গে দেখা করে মঠের শ্রীবৃদ্ধি নিয়ে আলোচনাও করেন। তারপর বৃহস্পতিবার(০৬ জানুয়ারি) তিনি কোভিড পজিটিভ হন। ফলে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন,তাঁদের সকলকে কোভিড পরীক্ষা করানোর আবেদন জানিয়েছেন অভিনেতা নিজেই।

আগামী ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল সোহমের ছবি ‘ধর্মযুদ্ধ’। কিন্তু ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন এই ছবির পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তী। এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিন অভিনেতা সোহম, শুভশ্রী, পার্ণো। তাঁরা তিনজনেই করোনা আক্রান্ত হযে হোম আইসোলেশনে স্বভাবতই পিছিয়ে গিয়েছে ধর্মযুদ্ধের রিলিজ। ছবিটি প্রদর্শিত হওয়ার কথা ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিন্তু করোনার কারণে পিছিয়ে গিয়েছে ফিল্ম ফেস্টিভ্যালও। এছাড়াও মুক্তির অপেক্ষায রয়েছে তাঁর ছবি ‘কলকাতার হ্যারি’। সেই ছবিটিও প্রদর্শিত হওয়ার কথা ছিল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে।

Manual4 Ad Code

দেব,মিমি চক্রবর্তী,পরমব্রত চট্টোপাধ্যায়,সৃজিত মুখোপাধ্যায়,রাজ চক্রবর্তী,রুক্মিনী মৈত্র,শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ,পার্ণো মিত্র,অনুভব কাঞ্জিলাল একের পর এক টলি তারকা করোনায় আক্রান্ত। এবার সেই তালিকায় যুক্ত হলো সোহম চক্রবর্তী’র নাম। কোভিড পজিটিভ অভিনেতা বৃহস্পতিবার(০৬ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার খবর জানান।

তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে জানান, “আমি ও আমার পরিবারের বেশ কিছু সদস্য কোভিড পজিটিভ। আমরা সকলেই বাড়িতে নিভৃতবাসে রয়েছি। সবাই সাবধানে থাকুন,মাস্ক পরুন ও কোভিড বিধি মেনে চলুন।” এই নিযে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন অভিনেতা। বাড়িতে তাঁর বাবা, মা ও ভাগ্নে কোভিড পজিটিভ। ইতিমধ্যেই টেস্ট করানো হয়েছে তাঁর স্ত্রীর। চন্ডীপুর রামকৃষ্ণ মঠ পরিদর্শনে যাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code