শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে আজমল হোসেন চৌধুরী পেলেন “ঘোড়া”।

Satyajit Das / ৭৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

আসন্ন দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ষ্ঠ ও শেষ ধাপের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ০৪নং সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১৪ জানুয়ারি রোজ শুক্রবার দুপুর ১২ঃ৩০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে আরমান ভূঁইয়া(রিটার্নিং অফিসার,বাহুবল সদর ও স্নানঘাট ইউনিয়ন)-এর তত্ত্বাবধানে প্রতিক বরাদ্দ হলে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক পান।

প্রতীক পেয়ে জনাব আজমল হোসেন চৌধুরী ডেইলি সিলেট নিউজ24”কে বলেন, ‘আমি বাহুবল সদর ইউনিয়ন বাসীর শুধু চেয়ারম্যান নয়,আমি ০৪নং সদর ইউনিয়নের একজন সেবক ও সন্তান। আমার বিশ্বাস আমার ইউনিয়নের সর্বস্তরের নাগরিক আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে আবারও জয়যুক্ত করে উনাদের সেবা করার সুযোগ করে দিবেন’। এ সময় তার সাথে সদর ইউনিয়নের সর্বস্তরের নাগরিক সহ সহকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

উল্লেখ্য যে,গত ১৩ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো। বাহুবলে ইউপি নির্বাচনে ৬ চেয়ারম্যান ও ৭ মেম্বার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ০৪ নং সদর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল উদ্দিন ও জনাব আজমল হোসেন চৌধুরীর সহধর্মিণী মোছাঃ সালেহা আক্তার এবং ০৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল মালেক মনোনয়ন প্রত্যাহার করেছেন।

Manual2 Ad Code

উক্ত ৬ষ্ঠ ও শেষ ধাপের ইউপি নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) ব্যবহার করে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেদিন সারাদেশের মোট ২১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code