শিরোনাম
দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উদীচী বানিয়াচং শাখার নতুন কার্যকরী কমিটির সভাপতি ‘রিপন’ ও সাধারণ সম্পাদক ‘রিতেষ’।

Satyajit Das / ৭১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

Manual8 Ad Code

“কাটিবে তিমির রাত্রি,মোরা আছি সাথে আছি মুক্তিপথ অভিযাত্রী”-এই স্লোগানকে ধারণ করে দেশের একমাত্র একুশে পদকপ্রাপ্ত সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং শাখার সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারী রোজ শনিবার সকাল সাড়ে ১১ টায় ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও উদীচী সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা ও উদীচীর পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য সাংবাদিক মিনহাজুল আবেদীন মৃদুল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদের হলরুমে দিনব্যাপী কাউন্সিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদীচী বানিয়াচং শাখার আহ্বায়ক ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রিপন চন্দ্র দাশের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন উদীচীর জাতীয় পরিষদ সদস্য অম্লান দত্ত অভি,কেন্দ্রীয় সংসদের সদস্য মিনহাজুল আবেদীন মৃদুল,কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি পীযুষ চক্রবর্তী, জেলা সংসদের সাবেক সভাপতি আজমান আহমেদ, জেলা সংসদের বর্তমান সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার,জেলা সংসদের সদস্য নাট্য নির্মাতা ফুরকান মজুমদার,সাংবাদিক শেখ জোবায়ের জসীম,টুম্পা রায়,পাপড়ী রায় প্রমুখ।

Manual8 Ad Code

কাউন্সিলে ‘ রিপন চন্দ্র দাশ’কে সভাপতি ও ‘ রিতেষ কুমার বৈষ্ণব’কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট উদীচী বানিয়াচং শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। একটি সদস্যপদ পরবর্তীতে কোঅপ্টের জন্য খালি রেখে গঠনকৃত কার্যকরী কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি তৌহিদুর রহমান পলাশ ও অমিতা রায় সমাপ্তি,সহ-সাধারণ সম্পাদক কাউছার মিয়া,কোষাধ্যক্ষ সুভাষ বৈদ্য,সম্পাদক মন্ডলীর সদস্য রুবিনা আক্তার,দুর্জয় দাশ স্মরণ,ঝুমা আক্তার,যীশু কুমার বৈষ্ণব, কার্যনির্বাহী সদস্য ইমদাদুল হোসেন খান,স্বপ্না রায়,মোঃ জিতু মিয়া ও অনিতা রায়। জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত করা হয়েছে ইমদাদুল হোসেন খানকে। কাউন্সিল অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন তৌহিদুর রহমান পলাশ এবং সাধারণ সম্পাদকের রিপোর্ট ও অর্থ রিপোর্ট উপস্থাপন করেন রিপন চন্দ্র দাশ।

Manual7 Ad Code

উক্ত সম্মেলনে নব-নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য মিনহাজুল আবেদীন মৃদুল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী ইমরানসহ স্থানীয় উদীচী’র শিল্পীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code