শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবল সদর ইউনিয়নে এগিয়ে আজমল হোসেন চৌধুরী।

Satyajit Das / ১০৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

Manual8 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

Manual7 Ad Code

বৃহত্তর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ০৪নং বাহুবল ইউনিয়ন পরিষদ নিবার্চনে জনমতে অনেকটাই এগিয়ে আছেন বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জনাব আজমল হোসেন চৌধুরী। সরেজমিনে গিয়ে ও নিবার্চনী বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে এমনটাই গুঞ্জন শোনা গিয়েছে । নিবার্চনী এলাকা ঘুরে ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আগামী ৩১ জানুয়ারী বাহুবল উপজেলার ০৪নং বাহুবল সদর ইউনিয়নসহ ৭টি ইউনিয়ন পরিষদ নিবার্চন অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাহুবল সদর ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৪ জন। প্রার্থীরা হচ্ছেন;স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন চৌধুরী (ঘোড়া), আওয়ামীলীগ মনোনীত রিফাত ইসলাম মুরাদ (নৌকা),বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম(লাঙ্গল) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজল তালুকদার (আনারস) প্রতীক।

Manual5 Ad Code

আজমল হোসেন চৌধুরী ০৪ নং বাহুবল সদর ইউনিয়ন পরিষদের ২০১৬ সালের ইউপি নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বৈধভোটে নির্বাচিত হয়েছিলেন। গত ইউপি নিবার্চনে জয়ী হওয়ার পরের দিন থেকে তিনি ইউনিয়নের গ্রামে গ্রামে নানা উন্নয়ন, মসজিদ,মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে নিয়মিত অনুদানসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজেও বিশেষ ভুমিকা রেখেছেন। শুধু তাই নয়,গ্রামে গ্রামে নবীন-প্রবীণদের সাথে নিয়ে ওয়ার্ড পর্যায়েও করেছেন ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম। বিশেষ করে,আজমল হোসেন চৌধুরী মহামারী করোনা কালীন সময়ে অত্র ইউনিয়নের প্রতিটি সহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিনামূল্যে খাদ্য সহায়তা। এই জন্য তিনি সকলের কাছে গরীবের বন্ধু “আজমল ভাই” হিসাবে পরিচিতি লাভ করেন। নিঃস্বার্থভাবে তাদের বিপদে-আপদে ও বিভিন্ন সমস্যায় দিন-রাত পাশে দাঁড়িয়েছেন ওই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন চৌধুরী । এসব কারণে সাধারণ লোকজনের ভালবাসায় তিনি জনমতে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিভিন্ন বাজারের চায়ের দোকানসহ সর্বত্র ভোটারদের মাঝে তার গুঞ্জন শোনা যাচ্ছে। ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন চৌধুরী ডেইলি সিলেট নিউজ24”কে বলেন,’ মানুষের ভালবাসার টানেই এবারের নিবার্চনে আবারও চেয়ারম্যান প্রার্থী হয়েছি। বাহুবলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকলে আমিই নিবার্চিত হবো। আর আমি নিবার্চিত হলে সকল উন্নয়নের ধারা অব্যাহত রেখে মাদক ও সন্ত্রাস মুক্ত একটি উন্নত মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তুলব-ইনশাআল্লাহ ‘।

Manual2 Ad Code

উল্লেখ্য যে,২০১৬ সালের ৪নং বাহুবল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজমল হোসেন চৌধুরী (নৌকা) প্রতীকে ৬ হাজার ৩৪৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিফজুর রহমান আবুবকর(আনারস) প্রতীকে ৪ হাজার ২৩০ ভোট, সিরাজ মিয়া তালুকদার(ছাতা) প্রতীকে ১ হাজার ৫ ভোট,সামায়ূন কবির চৌধুরী (ধানের শীষ) প্রতীকে ৯৮৭ ভোট এবং ফারুক আহমেদ আখঞ্জী লাঙ্গল প্রতীকে পেয়েছিলেন ৫৪৪ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code