শিরোনাম
সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে পারিজাত সংঘের শতকণ্ঠে গীতা পরায়ণ ও হরিনাম সংকীর্তন মহোৎসবের শুভারম্ভ।

Satyajit Das / ৮০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

Manual3 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

Manual5 Ad Code

কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার।
নাম হৈতে হয় সর্ব জগৎ নিস্তার।। সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রী শ্রী কৃষ্ণ ও তাঁর নামই হলো কলিযুগের সকল দুঃখ কষ্ট নিবারক । বৃহত্তর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী মৌড়ী গ্রামে প্রতিবারের ন্যায় শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গনে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ মহোৎসব শুরু হয়েছে।

সোমবার(০৭ ফেব্রুয়ারী) মৌড়ী মহোৎসব যুব সংঘ কর্তৃক আয়োজিত নামযজ্ঞের মহোৎসবের প্রথম প্রহরে অনুষ্ঠিত হয়েছে পারিজাত গীতা নিকেতন এর শতকন্ঠে গীতা পরায়ণ। উক্ত গীতা পরায়ণে অংশগ্রহণ করেছিলেন পারিজাত সংঘের ধর্ম ও প্রচার সম্পাদক;বিদ্যুৎ চন্দ্র পাল সাথে অর্থ সম্পাদক;নয়ন পাল,সাংস্কৃতিক সম্পাদক;সংকু পাল,সাংগঠনিক সম্পাদক;পিংকু পাল সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং শিক্ষার্থী;বেবুল পাল, কমলেন্দু পাল,স্বর্ণজিৎ পাল,আকাশ পাল,তূর্য পাল,পুজা পাল,অর্পিতা পাল,অন্না পাল,চয়নিকা পাল,বৃষ্টি পাল সহ আরও অনেকে। পারিজাত সংঘের সভাপতি শ্রীযুক্ত পিযুষ চন্দ্র পাল ডেইলি সিলেট নিউজ 24’কে বলেন, ‘ভগবান শ্রী কৃষ্ণ শ্রীমদ্ভগবদগীতায় বলেছেন;
“ভক্ত্যা মামভিজানতি যাবান যশ্চাস্মি তত্ত্বতঃ।
ততো মাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম্।।
অর্থাৎ “ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যেরকম হই সেই রূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে,তার পরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন।” আমাদের পারিজাত সংঘের সকলেরই মূল লক্ষ্য হলো সঠিক গীতা শিক্ষা ও মহানাম সংকীর্তন দ্বারা হিন্দু সমাজ থেকে কুসংস্কার,হিংসা-বিদ্বেষ দূর করে শান্তি প্রতিষ্ঠা করা। মৌড়ী গ্রামে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ মহোৎসবের সূচনা হলো গীতা পরায়ণ ও শুভ অধিবাস দিয়ে। যেহেতু সারাদেশে করোনার ওমিক্রনের ভয়াবহতা বেড়েছে, সেহেতু সেচ্ছাসেবকদের দ্বারা কোভিড-১৯ স্বাস্থ্য বিধি যাতে সবাই মেনে চলেন,সেইদিকে কড়া পদক্ষেপ গ্রহণ করেছি ‘।

ডেইলি সিলেট নিউজ 24”কে উৎসব পরিচালনা কমিটির সভাপতি শ্রীযুক্ত শশাঙ্ক পাল জানান,’ ৭ ফেব্রুয়ারী বিকাল ০৪ঃ০০ ঘটিকায় মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় মহোৎসব। মঙ্গল ঘট স্থাপনে ছিলেন শ্রীল অনন্ত দাস মোহন্ত মহারাজ, ০৪ঃ৩০ ঘটিকায় গীতা পরায়ণ,তারপর রাত ০৮ঃ০০ ঘটিকায় হরিনাম সংকীর্তনের মহোৎসবের শুভ অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন কুলাউড়া থেকে আগত শ্রী বিদ্যুৎ মালাকার। আগামীকাল ০৮ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার ব্রম্মমূহুর্ত হতে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহোৎসবের শুভারম্ভ হবে। এই দিন দুপুর ১২ঃ০০ ঘটিকায় ভোগরাগ এবং নাম সংকীর্তন,দুপুর ০২ঃ০০ ঘটিকায় আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ হবে। ০৯ ফেব্রুয়ারী রোজ বুধবার পূণ্য ঊষালগ্নে কৃষ্ণনাম মহামন্ত্র সংযোগে নগর পরিক্রমা শেষে শ্রী বিদ্যুৎ মল্লিকের দধিভান্ডব ভঞ্জন পরিবেশনার মাধ্যমে মোহন্ত বিদায় সহকারে মহোৎসব সমাপন হবে।

Manual1 Ad Code

উল্লেখ্য যে,বাহুবলের মৌড়ী গ্রামে শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ মহোৎসবের ১১ তম বৎসর উদযাপিত হচ্ছে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code