শিরোনাম
এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৪ জন

Coder Boss / ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

Manual5 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তারা মারা যান।

Manual1 Ad Code

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮১৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো মোট ৯১ জন। এদিকে, গত ২৪ ঘন্টায় ১৪৬ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৪ জন। যা শনাক্তের হার ১৬ দশমিক ৪৪ শতাংশ।

ভাইরাসটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তারা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার দহাখোলা গ্রামের নবাব আলীর স্ত্রী সফুরা খাতুন (৩০), খুলনা জেলার পাইকগাছা উপজেলার হাউলিয়া গ্রামের মাকফিতুর রহমানের পুত্র মশিয়ার রহমান (৬০), সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মৃত গোলাম মোস্তফার পুত্র মজিবর রহমান (৭৮), শ্যামনগর উপজেলার কাশিমারী গ্রামের মৃত তছির উদ্দীন গাজীর পুত্র নুরমোহাম্মদ (৬৫) ও আশাশুনি উপজেলার বসুখালী গ্রামের আবুল কালামের পুত্র ইয়াসিন (১৫)।

Manual3 Ad Code

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।

Manual6 Ad Code

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত জানান, জেলায় বর্তমানে ৫৭১ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৫৫৮ জন বাড়িতে ও বাকী ১৩ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সকলকে মাস্ক পরার আহবান জানান।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code