শিরোনাম
জগন্নাথপুরের কৃতি সন্তান মির্জা পরিবারের গর্ব: নিউইয়র্ক পুলিশ বিভাগে উচ্চ পদে কর্মরত মির্জা মোহিনী রশীদ দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল প্রতিবন্ধী হাবুল মিয়ার, এলাকায় শোক ও ক্ষোভ জগন্নাথপুরে প্রবাসীর মৃত্যু না কাটতেই সম্পত্তি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলা, তরুণ চিকিৎসাধীন ত্রাণ বিতরণ শেষে মোবাইল হারালেন সাংবাদিক শহিদুল ইসলাম উখিয়ায় ১৬৫ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাচালান জব্দ বাহুবলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জৈন্তাপুরে সারী-৩ বালুমহাল পরিদর্শন শেষে এসিল্যান্ড: অবৈধ উত্তোলনের কোনো প্রমাণ নেই আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন ( BIEA, REG.NO.- 231-06/21) এর ” ইন্টারন্যাশনাল এফেয়ার্স সেল ” এর কমিটি গঠন-

Coder Boss / ৬৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

Manual2 Ad Code

শরিফুল ইসলাম সিলেটঃ

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ পেশাজীবি (সরকার অনুমোদিত,গভঃ রেজিঃ২৩১-০৬/২১) সংগঠন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন(BIEA)-ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল’র বহুল আকাঙ্খিত ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি কমিটি ঘোষনা করা হয়েছে। সংগঠনটির গঠনতন্ত্রের ২ নং অনুচ্ছেদের ৮ নং ধারার, উপধারা ৮.১.১ এবং ৮.১.২ মোতাবেক সকলের অংশগ্রহণমুলক মতামত ও স্বদিচ্ছার ভিত্তিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ২ বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট সেলের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয় গত ৭ই মার্চ।

Manual3 Ad Code

নতুন কমিটিতে প্রধান মুখপাত্র হিসেবে মনোনিত হয়েছেন জার্মানিতে ককর্মরত জনাব ইঞ্জিনিয়ার মোঃ নাইমুর রহমান নাঈম, সহ-মুখপাত্র হিসেবে মনোনিত হয়েছেন চীনের হুবেই ইউনিভার্সিটি অফ টেকনোলজি তে অধ্যায়নরত জনাব মেহেদী হাসান, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চীনের চাংশা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত মোঃ কামাল মিয়া।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন,
সহ-মুখপাত্র ইঞ্জিঃ দেলোয়ার হোসেন(জার্মানি), যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ রজিবুর রহমান মুহেল(ইংল্যান্ড), অর্থ সম্পাদক ইঞ্জিঃ মনিরুল ইসলাম পাঠান(সিংগাপুর), সহ-অর্থ সম্পাদক ইঞ্জিঃ আবু সাদাত মোহাম্মদ শাহীনুর(আমেরিকা), দপ্তর সম্পাদক ইঞ্জিঃ আনোয়ার হোসেন(মালয়েশিয়া)। এছাড়াও কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে মনোনিত হয়েছেন ইঞ্জিঃ ফারহানা জাহান(ইংল্যান্ড), ইঞ্জিঃ শিব্বির আহমেদ(সৌদিআরব), ইঞ্জিঃ আসাদুজ্জামান নুর(কানাডা), ইঞ্জিঃ তাজুল ইসলাম(কাতার), ইঞ্জিঃ রবিউল হোসেন(সুইডেন), ইঞ্জিঃ মারুফ হোসেন(সাইপ্রাস), ইঞ্জিঃ আরিফুল ইসলাম(দুবাই), ইঞ্জিঃ রেজাউল ইসলাম(ভারত),ইঞ্জিঃ শাহিন আলম(বাংলাদেশ), ইঞ্জিঃ নুরুল ইসলাম আদম(সাইপ্রাস), ইঞ্জিঃ মনিরুল ইসলাম(সৌদিআরব), ইঞ্জিঃ গোলাম সারোয়ার(জাম্বিয়া) ও ইঞ্জিঃ আকরাম হোসেন(ইতালি)।

কমিটির সদস্যবৃন্দ প্রথমেই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন “BIEA” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইঞ্জি: আব্দুল্লাহ আল মামুন এর প্রতি।
আরো আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন
@ জাতীয় প্রচার ও প্রকাশনা সেল,
@ জাতীয় মনিটরিং সেল,
@ জাতীয় মিডিয়া সেল,
@ জাতীয় ট্রেনিং প্রোগ্রাম সেল,
@ জাতীয় জব ম্যানেজমেন্ট সেল,
@ জাতীয় ব্লাড ডোনেশন ক্যাম্প সেল,
@ স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল ও
@ ইন্টারন্যাশনান অ্যাফেয়ার্স সেল সহ
কার্যনির্বাহী বোর্ডের সকল সদস্যদের প্রতি।

Manual4 Ad Code

বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (BIEA)-ইন্টারন্যাশনান অ্যাফেয়ার্স সেল’র দায়িত্বশীল, জনাব ইঞ্জি: মাহমুদুর রহমান এর প্রতি।

Manual7 Ad Code

নবনির্বাচিত কমিটির সকলে সুসংগঠিত ভাবে অবহেলিত ইঞ্জিনিয়ারদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code