শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বনাথে রাস্তাঘাটের দূরাবস্থা দেখে হতাশ ব্যারিস্টার সুমন

Coder Boss / ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

Manual3 Ad Code

রাজা মিয়াঃ

Manual4 Ad Code

সিলেটের বিশ্বনাথে ফুটবল ফাইনাল খেলায় গিয়ে ভাঙ্গাছুঁড়া সড়কের বেহালদশা দেখে ক্ষোভ ঝাঁড়লেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, যে চিকন চিকন রাস্তা আর ভাঙ্গাছুঁড়া রাস্তা এসব রাস্তা দিয়ে আপনারা কিভাবে চলেন।

তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার ভাষায় প্রধান বক্তার বক্তব্যে বলেন, মাঠে তার একজন খেলোয়াড় পানি পায়নি। এরই পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এই উপজেলায় টিউবওয়েলেও পানি নাই তাইলে তুমারে পানি দিবো কিলা। ভাঙ্গাছুঁড়া রাস্তা যে চিকন চিকন এখানে আর পানির লাগি চিল্লাইয়া লাভ হইতোনা। উপস্থিতিদের জিজ্ঞাসা করেন, আপনারার বর্ডারতো জগন্নাথপুর তাইলে আপনারা উন্নয়নের জন্য এতো আটকে রইছেন কেন? মন্ত্রী মান্নান সাহেবকে বললেইতো হয়ে যায়।

Manual7 Ad Code

তিনি ক্ষুব্ধ হয়ে আরও বলেন, আপনারা বিশ্বনাথ জগন্নাথপুর সড়কের কাজের সাব ঠিকাদারের সাথেইতো কোলাইয়া উঠতে পারতাছেন না। সে আজ দুই বছর ধরে এই রাস্তায় কাজ করতে। ওই ঠিকাদার চাদপুরে আমাদের শিক্ষামন্ত্রীরে ১২টা বাজাইয়া দিয়া আইছে বলেও জানান তিনি। তবে তিনি খেলাধুলার পাশাপাশি পড়া-লেখার পড়ারও অনুরোধ করেন।
এর জবাবে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই উপজেলায় যা কিছুই হচ্ছে তাহা আমি সরাসরি মন্ত্রনালয়ে গিয়ে বরাদ্দ এনে করছি। সম্প্রতি বিশুদ্ধ খাবার পানি আর স্যানিটেসনের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ এনেছি। এর পেছনে এই দৌলতপুর ইউনিয়নের একজন এবং এমপি মোকাব্বির খান গভীর ষড়যন্ত্র করছেন। আগামিতে এই উপজেলার রাস্তাঘাটের কোনো সমস্যাও থাকবেনা বলে তিনি জানান।

Manual3 Ad Code

শুক্রবার বিকেলে বাহাড়া-দুবাগ যুব সমাজের উদ্যোগে ফখরুল কাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা একথাগুলো বলেন।

উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলীর সভাপতিত্বে এবং বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহেম, ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূর ও আলী হোসেন রানার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য রফিক হাসান।

অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জবেদুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, সদস্য মাসুদ আহমদ, জাবেদ আহমদ, দবির মিয়া, পৌর সহায়ক কমিটির সদস্য রাসনা বেগম, প্রবাসী মনোহর আলী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের এপিএস অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, সহ সভাপতি আক্তার হোসেন, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, বিশ্বনাথ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান আহমদ, সহ সভাপতি বাবরুছ মিয়া, যুবলীগ নেতা হেলাল আহমদ, আয়োজক কমিটির সভাপতি ফয়েজ মিয়া, সদস্য ফরিদ মিয়া, আবুল হাসান, আব্দুল কাইয়ুম সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

ফাইনাল খেলায় জাবের এলিভেন স্টার দশঘর’কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code