শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মারুফার মেডিকেল পড়ার দায়িত্ব নিলেন সাতক্ষীরার ডিসি

Coder Boss / ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা ঃ

Manual4 Ad Code

মেডিকেলে চান্স পাওয়া সাতক্ষীরার তালার জেলে পল্লীর সেই দরিদ্র পরিবারের মারুফা খাতুনের পাশে দাড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। তিনি তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। রোববার বেলা একটার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মারুফার হাতে শুভেচ্ছা উপহার তুলে দিয়ে তিনি এ ঘোষনা দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির এ সময় বলেন, গরীব পরিবারের মেধাবী মেয়ে মারুফা খাতুন। মৎস্যজীবী বাবার কষ্টের উপার্জিত টাকায় লেখাপড়া চালিয়ে সাতক্ষীরা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। তিনি বলেন, মেডিকেল পড়াকালীন সময়ে লেখাপড়ার যত খরচ তার পুরোটাই রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার লেখাপড়ার দায়িত্ব নেয়া হয়েছে। মারুফার মেডিকেল পড়া শেষ না হওয়া পর্যন্ত যখন যিনি সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনিই তার এই খরচ বহন করবেন।
মারুফার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়ার সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, মারুফা খাতুনের বাবা আজিত বিশ^াস, মা তাছলিমা বেগম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস, তালা মহিলা কলেজেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, ক্রিড়া শিক্ষক গাজী নজরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উল্লেখ্য ঃ সাতক্ষীরার তালা সদরের জেয়ালানলতা গ্রামের আজিত বিশ^াসের মেয়ে মারুফা খাতুন ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। তার মেরিট পজিশন ৩৫৩৪। মারুফা ২০১৯ সালে তালার শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২১ সালে তালা মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পান।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code