শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপি

Coder Boss / ৬৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

Manual3 Ad Code

আমিরুল ইসলাম সাহেদ:-

Manual6 Ad Code

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব বলেছেন-নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। তারপর যারা বিজয়ী হবেন বা বিজয়ী না হলেও গণতন্ত্রের পক্ষের সকলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। সুতরাং আগামী নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে। জাতীয় সরকারের নামে কোন তালবাহানা করার ষড়যন্ত্র করা হলে বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করবে।
বিএনপির চেয়াপারর্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপি।
সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর মনিরুজ্জামান তফনের পরিচালনায় সভাপতির বক্তব্য নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে মুকিব বলেন, এখন আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই। পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনতে হলে, এই ভয়াবহ দানবীর সরকারকে সরাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় সৌদিআরব এর প্রাণকেন্দ্র জেদ্দায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসুস্থ সকল নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগটনিক সম্পাদক এডভোকেট মাহমুদুল হাসান খোকন, সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যুবদল সভাপতি আব্দুল মান্নান, যূগ্ন আহ্বায়ক সি আই পি কেফায়েত উল্লাহ চৌধুরী, শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম জসিম , ওলামা দল সভাপতি মাওলানা আসহাব উদ্দিন। জাসাস সভাপতি রফিক চৌধুরী। বক্তব্য রাখেন শরীফ মোহাম্মদ হারুন, টিপু সুলতান, আহমেদ রহিম চৌধুরী, যুবদলের সাধারন সম্পাদক শেখ মোস্তাক আহমেদ, মাহমুদুল হক মাহমুদ। ইলিয়াস সিকদার, আব্দুর রাজ্জাক, সেচ্চাসেবক দলের সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, নুরুল আবসার,শামশুল হক, সাদ,বেলায়েত মুন্সি, কাজী এন সমুন, ফয়েজ তালুকদার, শহিদ সহ বিভিন্ন অঞ্চলের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক’ পদে মনোনীত হওয়ার পর সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির ইফতার মাহফিলে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code