শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা মোজাম্মেল-কামাল পরিষদের সিলেট

Coder Boss / ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

সিলেট প্রতিনিধিঃ

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা মোজাম্মেল-কামাল পরিষদের
আদালতের নির্দেশ অমান্য করে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত। তবে সমিতির অন্যতম প্রধান একটি অংশ এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এই নির্বাচন আরও অন্তত দু’মাস পরে আয়োজনের জন্য সমিতির প্রশাসকসহ সংশ্লিষ্ট অন্যান্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

আর সিলেট অঞ্চলের ভোটারদের প্রতি কস্ট করে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. মবশ্বির আলী।আজ শুক্রবার ( ১৫ এপ্রিল ) তিনি এ আহ্বান জানান।

Manual2 Ad Code

সমিতির সাথে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে শনিবার ( ১৫ এপ্রিল ) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু পবিত্র রমজান মাসে নির্বাচনে অংশগ্রহণ ও ভোট প্রদান সাধারণ সদস্যদের পক্ষে প্রায় অসম্ভব। কারণ, ভোটকেন্দ্রগুলো অত্যন্ত দূরবর্তী স্থানে অবস্থিত।

Manual4 Ad Code

যেমন, সিলেট বিভাগের সদস্যরা ভোট প্রদান করবেন নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এসে। সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে এত দূরে গিয়ে ভোট প্রদান অনেকের পক্ষেই অসম্ভব। দেশের অন্যান্য অঞ্চল ও বিভাগের ক্ষেত্রেও একই সমস্যা।
এ অবস্থায় রমজান পরবর্তীতে নির্বাচনের তারিখ নির্ধারনের জন্য প্রশাসকের সাথে দফায় দফায় বৈঠক করা হলেও তিনি বিশেষ মহলের স্বার্থ সুরক্ষায় এবং তাদের দ্বারা প্রভাবিত হয়ে শনিবার, ১৬ এপ্রিলই নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তে অনঢ় থাকেন।

আলাপ- আলোচনায় এ সমস্যার সমাধান না হওয়ায় এ ব্যাপারে উচ্চ আদালতের দ্বারস্ত হন সমিতির নেতৃত্বে আসতে ইচ্ছুক অপর পক্ষ। তাদের আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল) হাইকোর্ট আগামী দুই মাসের জন্য নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন।

Manual1 Ad Code

তবে সেই নির্দেশ অমান্য করে শনিবারই ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন সমিতির প্রশাসক। এ অবস্থায় সারাদেশে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন সাদেকুর রহমান সমর্থিত মোজাম্মেল-কামাল পরিষদের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

তারা সাধারণ সদস্য ও ভোটারদের কাছে নিজেদের সিদ্ধান্ত জানানোর পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশ মেনে দু’মাস পরে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। তা অমান্য করলে এবং পরবর্তীতে সমিতির কার্যক্রম পরিচালনায় কোন অচলাবস্থার সৃষ্টি হলে প্রশাসককেই এর দায়দায়িত্ব নিতে হবে বলেও সাফ জানিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code