শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ৬৯৪ জন দরিদ্র, গৃহহীন পরিবার পাবে বসতবাড়ী

Coder Boss / ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

ফজলে রাব্বি,গাইবান্ধা ঃ

Manual4 Ad Code

মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসাবে ৩য় ধাপে সারাদেশের ৩২ হাজার ৯০৪ জন পরিবারের ন্যায় আসন্ন ঈদ-উল-ফিতরের আগে গাইবান্ধা জেলার প্রায় ৬৯৪ টি দরিদ্র, ভূমিহীন ও গৃহহীন পরিবার সরকারের কাছ থেকে আধা-পাকা টিনশেড ঘর পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ এপ্রিল তার সরকারি বাসভবন থেকে প্রধান অতিথি হিসেবে দেশের অন্যান্য স্থানের মতো এখানেও সুবিধাভোগীদের কাছে আনুষ্ঠানিকভাবে বাড়ির চাবি হস্তান্তর করবেন।

এবিষয়ে আজ ২৪ এপ্রিল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস বিফ্রিং ‘য়ে জেলা প্রশাসক মো.অলিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার দল ক্ষমতায় গেলে গৃহহীনদের বিনামূল্যে বাড়ি তুলে দেওয়া হবে। প্রতিশ্রুতিতে প্রধানমন্ত্রী আরো বলেছেন একজনও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ভিত্তিতে মুজিববর্ষে জেলায় তৃতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্পের আওতায় মোট ৬৯৪টি আধা পাকা টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ায় ঈদের আগেই ঘরগুলো গৃহহীনদের হাতে তুলে দেওয়া হবে যাতে তারা উৎসবের আমেজে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে। প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে প্রতিটি ঘরের জন্য ব্যয় বাড়ানো হয়েছে। যে কারণে বাড়িগুলি আরও মজবুত এবং আরও টেকসই হবে।

Manual7 Ad Code

প্রেস বিফ্রিং ‘য়ের এসময় জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব উপ-কালেক্টর মোঃ জুয়েল মিয়া, এনডিসি এস.এম. ফয়েজ উদ্দিনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code