শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুন্দরগেঞ্জ ৫০ কেজির বস্তায় ৩৭ কেজি চাল, চেয়ারম্যান অবরুদ্ধ

Coder Boss / ৬৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

মো ফজলেরাব্বি,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫০ কেজির বস্তায় ৩৭ কেজি ভিজিএফের চাল বিতরণের অভিযোগে চেয়ারম্যানকে অবরুদ্ধ করেছেন বিক্ষুদ্ধ সুবিধাভোগীরা।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখার মোকাদ্দেম। এর আগে বুধবার (২৮ এপ্রিল) দিনগত রাত ৮টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

স্থানীয়দের অভিযোগ, বুধবার দুপুরে ওই ইউনিয়নে চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণ করা হয়। নিয়ম অনুযায়ী ভিজিএফের ৫০ কেজির চালের বস্তা বিতরণ করার কথা। কিন্তু বস্তায় ১২ থেকে ১৩ কেজি চাল কম ছিল। মাপা হলে কোনো কোনো বস্তায় ৩৮ কেজি আবার কোনো কোনো বস্তায় ৩৭ কেজি চাল পাওয়া যায়।
এছাড়া টাকার বিনিময়ে অনেককেই কার্ড দেওয়া হয়েছে। যারা কার্ড পাওয়ার যোগ্য, তারা কার্ড পাননি বলেও অভিযোগ তাদের।
পরে সন্ধ্যার পর চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে এলে উত্তেজিত জনতা একত্রিত হয়ে বিচার দাবি করে তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ রাত ৮টার দিকে চেয়ারম্যানকে সেখান থেকে উদ্ধার করে।

Manual7 Ad Code

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনকে পরিষদ থেকে বাইরে নিয়ে আসে।

এসময় উপস্থিত সবার কাছে চেয়ারম্যান ক্ষমা প্রার্থনা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code