শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আবারও উন্মুক্ত দেহে ফটোশ্যুটে যাচ্ছেন ‘রণবীর’।

Daily Sylhet News24 / ৮২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

সিলেট বিনোদন ডেস্ক:

একবার বস্ত্রহীন হতে পেরেছেন মানে বার বার পারবেন। তাকেই বলা যায়। কিন্তু এবার এর পিছনে রয়েছে মহৎ উদ্দেশ্য। রণবীর সিংহের বস্ত্রহীন ফটোশ্যুট এবার জরুরি ও ভালো কাজে লাগবে। আবারও তাকে পোশাকহীন শরীরী প্রদর্শনে যেতে হতে পারে। বস্ত্রহীন ফটোশ্যুটের জন্য অনুরোধ করেছে ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস’ বা পেটার নামক সংস্থা।

হাত,পা,বুক,পেট মানুষের শরীরে যা আছে,পশুদের শরীরেও তা-ই। তাদের মাংস খাওয়ার সময় খারাপ লাগে না? বিবেচনা করে বহুদিন ধরেই নিরামিষাশী হওয়ার ডাক দিচ্ছে পশুপ্রেমী সংস্থাটি। যেখানে রোল মডেল হতে পারেন আলোচিত রণবীর সিং। দেহের অঙ্গ-প্রত্যঙ্গ প্রকাশ্যে তুলে ধরে মানুষের সামনে সচেতনতার প্রতীক হয়ে উঠতে পারেন তিনি। সেই ভাবনা থেকে প্রস্তাব এসে পৌঁছেছে অভিনেতার কাছে। পশুপ্রেমী সংস্থাটি লিখেছে, ‘আশা করি আপনি আমাদের জন্যও আর এক বার পোশাক ছুড়ে ফেলতে পারবেন।’ সঙ্গে পেটার পক্ষ থেকে হলিউড তারকা পামেলা অ্যান্ডারসনের উদাহরণ তুলে ধরা হয়েছে। যিনি এর আগে তাঁদের প্রচার অভিযানের জন্য পোজ দিয়েছিলেন।

পশুর অধিকার নিয়ে লড়ে পেটা। বর্তমানে তাদের সমর্থনকারীর সংখ্যা ২০ লক্ষেরও বেশি। রণবীরের সাম্প্রতিক অনাবৃত ফটোশ্যুট তাঁদের বিশেষ ভাবে উদ্বুদ্ধ করেছে। পশুদের অধিকারের লড়াইয়ে রণবীরের শরীরকেই ঢাল হিসেবে চাইছেন তাঁরা।

Manual3 Ad Code

আমন্ত্রণ পত্রে লেখা,‘প্রাণীদের প্রতি সহানুভূতি প্রচার করার জন্য, আপনি কি ‘অল অ্যানিমাল হ্যাভ দ্য সেম পার্টস – ট্রাই ভেগান’ ট্যাগলাইন-সহ বেআব্রু হয়ে বিজ্ঞাপনে উপস্থিত হওয়ার কথা বিবেচনা করবেন? আপনার দেখার জন্য পামেলা অ্যান্ডারসনের এমনই একটি বিজ্ঞাপন দেওয়া হল ৷’

Manual1 Ad Code

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে,অনুষ্কা শর্মা, জোয়াকিন ফিনিক্স,কার্তিক আরিয়ান এবং নাতালিয়া পোর্টম্যানের মতো তারকাও নিরামিষ খাওয়ার প্রচার চালান। শোনা যায়,রণবীরও সম্প্রতি আমিষ খাওয়া ছেড়েছিলেন চরিত্রের প্রয়োজনে। ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’-র জন্য তিনি নাকি নিরামিষাশী হয়েছিলেন।

Manual8 Ad Code

অতএব এ কাজ তাঁর উপযুক্ত বলেই মনে করছেন পেটা ইন্ডিয়া কর্তৃপক্ষ। জুলাই মাসে এক পত্রিকার জন্য রণবীরের নিরাবরণ ফটোশ্যুট বিতর্ক ছড়িয়েছিল।

Manual8 Ad Code

মহিলাদের অনুভূতিতে আঘাত হেনেছেন এই অভিযোগ এনে অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক মহিলা আইনজীবী। তবে স্ত্রী দীপিকা পাড়ুকোন-সহ বলিউড সতীর্থদের অনেকেই সমর্থন করেছেন রণবীরকে। পেটার আমন্ত্রণের পর বোঝা গেল,রীতিমতো দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন ‘গাল্লি বয়’ রণবীর।

 

সিলেট নিউজ/বিনোদন ডেস্ক/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code