শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নাট্যকর্মী ‘সপ্তর্ষি দাস’ নিখোঁজ।

সত্যজিৎ দাস / ৪৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

সিলেট আখালিয়ার নতুন বাজারের খলাপাড়ার বাসিন্দা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি,নাট্যকর্মী, চাকরিজীবী সপ্তর্ষি দাস নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (০৪ আগষ্ট) রাত ০৯:০০ টার পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজের ব্যাপারে সপ্তর্ষি’র সহকর্মী শামসুল ইসলাম শুক্রবার(০৫ আগষ্ট) রাত দুইটার দিকে সিলেটে এয়ারপোর্ট থানায় জিডি করেন। শামসুল ইসলাম বলেন,’ সপ্তর্ষি’র গতকাল বৃহস্পতিবার (০৪ আগষ্ট) রাত নয়টার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সে সুস্থ, স্বাভাবিক ও দায়িত্বশীল একজন মানুষ,কখনো কাজের অবহেলা করেনি। আশাকরি মহান আল্লাহর অশেষ কৃপায় ও সবার দোয়ায় সপ্তর্ষিকে আমরা ফিরে পাবো ‘। পরিবার ও ছাত্র সংগঠন সূত্রে জানা যায়,সপ্তর্ষী দাস দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিং পেশায় জড়িত। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার সকালে তিনি পেশাগত কাজে বের হন। ওইদিন রাত ৯:০০ টার পর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না। এর আগে এমনটা কখনও হয়নি,তাই সকলেই আতংকিত।

Manual7 Ad Code

সপ্তর্ষির পরিবারের সদস্যরা জানান,রাত ৯ টার দিকে তিনি তার সাথে থাকা অফিসের টাকা জমা দেওয়ার জন্য আম্বরখানা এলাকার একটি বুথে যাচ্ছেন বলে সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ দেখাচ্ছে। সকল আত্মীয়-স্বজন ও পরিচিতদের সাথে যোগাযোগ করেও তার খোঁজ না পাওয়ায়,রাত দুইটার দিকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় জিডি (জিডি নম্বর-২৪৪) করা হয়।

Manual3 Ad Code

এদিকে নিখোঁজের সময় সপ্তর্ষী দাসের পরনে ছিল জিন্স প্যান্ট ও নীল সাদা চেক শার্ট। তার কোনো সন্ধান পাওয়া গেলে ০১৭১০-২৩৮ ৩৯৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। 

Manual2 Ad Code

আজ শুক্রবার (০৫ আগস্ট) সকাল ১০ টার দিকে সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খান মো: মাইনুল জাকির বলেন,’ থানায় এ বিষয়ে জিডি হয়েছে। আমরা বরাবরের মতো নিখোঁজ ব্যক্তিতে খোঁজার কাজ করে যাচ্ছি ‘।

ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক বলেন,’ মামলার প্রায় ১২ ঘণ্টা পার হয়ে গেলেও গেলেও এখনো তার কোনো খোঁজ দিতে পারেনি পুলিশ। অবিলম্বে তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি ‘।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code