শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উদীচী বানিয়াচং শাখার উদ্যোগে কবিগুরুর প্রয়াণ দিবস পালন

রিতেষ কুমার বৈষ্ণব' / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

নিজস্ব প্রতিনিধি :

Manual3 Ad Code

দেশের একমাত্র একুশে পদকপ্রাপ্ত সংগঠন ও মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে।

গতকাল শনিবার বিকালে ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উদীচী বানিয়াচং শাখার সভাপতি রিপন চন্দ্র দাশ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব’র সঞ্চালনায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বানিয়াচং আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, ইংরেজি বিভাগের প্রভাষক ও সাংবাদিক জসিম উদ্দিন, মাকালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাধনা রাণী সূত্রধর, উদীচী হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক পিকে সূত্রধর, উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের সাবেক শিক্ষক বাসুদেব বৈষ্ণব, উদীচীর জাতীয় পরিষদ সদস্য ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, উদীচী বানিয়াচং শাখার সহ-সভাপতি তৌহিদুর রহমান পলাশ ও সম্পাদক মন্ডলীর সদস্য শিক্ষক রুবিনা আক্তার রুবি।উদীচী বানিয়াচং শাখার উদ্যোগে কবিগুরুর প্রয়াণ দিবস পালন

আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন বাসুদেব বৈষ্ণব, লিপি সুলতানা মণি, বিশাল দাশ, শ্রেষ্ঠা চন্দ, স্বস্তী বৈষ্ণব, প্রজ্ঞা বৈষ্ণব ও রিমি বৈষ্ণব। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন নয়ন মনি দাস। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, দৈনিক প্রভাকর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, সঙ্গীত ও নাট্যশিল্পী প্রদীপ সূত্রধর টিপু, ইচ্ছেপুরণ মিউজিক স্টুডিও’র সত্ত্বাধিকারী নাসির উদ্দীন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক মিনহাজুর রহমান তারেক, বাসদ নেতা মুত্তাকিন মিয়া, উদীচী বানিয়াচং শাখার সম্পাদক মন্ডলীর সদস্য যিশু বৈষ্ণব, ছাত্র ফ্রন্ট নেতা রিয়াদ, উদীচীকর্মী শ্রাবণ রহমান, শেখ আরিফুল ইসলাম রিয়াজ, মুর্শেদ মিয়া, আবদুল লতিফ, মিনহাজ উদ্দিন আয়েশ, মার্জিয়া খানম, সাহিনা আক্তার, রুভা আক্তার, অন্তু আক্তার, সুলতানা আক্তার, আবিদা সুলতানা আঁখি প্রমূখ।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ অধ্যক্ষ স্বপন কুমার দাশ বলেন, একসময় বানিয়াচংয়ে ঘটা করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যসহ এধরণের মনীষীদের জন্ম ও মৃত্যু দিবস প্রশাসনের উদ্যোগে পালন করা হতো।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পালন করা হতো। কিন্তু বর্তমানে উদীচী ছাড়া অন্যকোনো প্রতিষ্ঠান বানিয়াচংয়ে এসব গুণীজনদের নিয়ে কোনো অনুষ্ঠানের আয়োজন করেননা। সারাদেশেই মনীষীদের জন্ম ও মৃত্যুদিবস আগের মতো পালন করা হয়না উল্লেখ করেন এবং একারণে নতুন প্রজন্মের মধ্যে অবক্ষয় ঘটছে বলে মনে করেন এ শিক্ষাবিদ।

Manual2 Ad Code

সামাজিক অবক্ষয়ের হাত থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে তিনি প্রশাসনিক উদ্যোগে এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে রবীন্দ্র-নজরুল-সুকান্ত-বেগম রোকেয়া-প্রীতিলতা ওয়াদ্দেদারসহ এধরণের মনীষীদের জন্ম-মৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার দাবী জানান।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code