শিরোনাম
জগন্নাথপুরের কৃতি সন্তান মির্জা পরিবারের গর্ব: নিউইয়র্ক পুলিশ বিভাগে উচ্চ পদে কর্মরত মির্জা মোহিনী রশীদ দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল প্রতিবন্ধী হাবুল মিয়ার, এলাকায় শোক ও ক্ষোভ জগন্নাথপুরে প্রবাসীর মৃত্যু না কাটতেই সম্পত্তি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলা, তরুণ চিকিৎসাধীন ত্রাণ বিতরণ শেষে মোবাইল হারালেন সাংবাদিক শহিদুল ইসলাম উখিয়ায় ১৬৫ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাচালান জব্দ বাহুবলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জৈন্তাপুরে সারী-৩ বালুমহাল পরিদর্শন শেষে এসিল্যান্ড: অবৈধ উত্তোলনের কোনো প্রমাণ নেই আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে এক মুক্তিযোদ্ধা সন্তানের সংবাদ সম্মেলন অহেতুক প্রপাগাণ্ডা ছড়ানো বন্ধের দাবি

মোঃমামুন মুন্সি / ৪২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

Manual3 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :

Manual3 Ad Code

দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়ানোর প্রতিবাদ করেছেন মুক্তিযোদ্ধার সন্তান ও হকনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজল আহমেদ। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবদুল মতিন কমান্ডারের পুত্র।

রোববার দুপুরে দোয়ারাবাজার প্রেসক্লাব মিলনায়তনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন ‘ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অনলাইন পোর্টালে আমাদের নাম জড়িয়ে অহেতুক প্রপাগাণ্ডা ছড়ানো হয়। আমাদের এলাকার পুলিশ সদস্য মোশাররফ হোসেন ওরফে মোবারক এর বিরুদ্ধে কে বা কারা সংশ্লিষ্ট পুলিশ সদর দপ্তরে অভিযোগ করে, তা আমাদের জানা নেই। কিন্তু মোশাররফ হোসেন ওরফে মোবারক অনলাইন নিউজে আমাদের পরিবারের লোকজন এবং আমার এক ভাই পুলিশ সদস্য নজরুলের নাম উল্লেখ কর সংবাদ প্রকাশ করান। কোনো প্রকার প্রমাণ ছাড়াই তিনি আমাদের ওপর দোষ চাপিয়েছেন। এতে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হয়েছি।
আমার ভাই এসআই নজরুল কিংবা আমাদের পরিবারের কারও কোন সম্পৃক্ততা নেই। অথচ মোশাররফ হোসেন ওরফে মোবারক তার বিরুদ্ধে করা অভিযোগের সন্দেহের তীর আমাদের দিকেই ছুড়ছেন।
মোবারক ও তার আত্মীয় স্বজন নানাভাবে আমাদের হুমকি ধমকি দিয়ে হয়রানীমূলক এবং হিংসাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code