শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আমিরুল ইসলাম সাহেদ / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

Manual1 Ad Code

আমিরুল ইসলাম সাহেদ:-

Manual6 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার জেলা শাখা’র আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ২০ নভেম্বর ২০২২ খ্রিঃ রবিবার বাদ আসর মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদ চৌমুহনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা বিএনপির অন্যতম সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপি’র সহ সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মতিন বখস, জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, জেলা তাঁতী দলের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ জমসেদ আলী, জেলা যুবদলের তথ্য যোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুয়েল বক্স, যুবনেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদলের সদস্য সাব্বির সহ বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মধ্যে শিরনী বিতরন করা হয়।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code