শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তারেক রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যোগে পথ শিশুদের খাবার বিতরণ

আমিরুল ইসলাম সাহেদ / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

Manual1 Ad Code

আমিরুল ইসলাম সাহেদঃ

Manual5 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,মৌলভীবাজার জেলা বিএনপি’র অর্থ সম্পাদক ও মৌলভীবাজার পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান এর আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ২১ নভেম্বর ২০২২ খ্রিঃ রেজ সোমবার বাদ যোহর মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে পথ শিশু ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করে মৌলভীবাজার পৌর বিএনপি।তারেক রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যোগে পথ শিশুদের খাবার বিতরণ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত।
সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মজনু, সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিল আনিসুজ্জামান বায়েছ।
দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি জনাব ইয়ায়র আহমদ।
দোয়া ও খাবার বিতরণ পরিচালনা করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৫২তম জন্মদিনের প্রধান পৃষ্ঠপোষক মনোয়ার আহমেদ রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোশারফ হোসেন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মতিন বকস্, পৌর বিএনপি সাবেক সভাপতি আব্দুল হক, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা মহিলা দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহানারা বেগম, জেলা যুবদলের তথ্য যোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুয়েল বক্স, জেলা জাসাস এর যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহান আহমদ, পৌর সেচ্ছাসেবকল দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসহাক আহমদ রাহিন, সহ -সাধারণ সম্পাদক শেখ মোঃ ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমীন সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, রোগ মুক্তি, সুস্থ্যতা কামনা এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোক সহ মরহুম সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code