শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের ফেইসবুক পেইজ হ্যাক

সিলেট নিউজ ডেস্ক / ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্কঃ

সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের ফেইসবুক পেইজ হ্যাক
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের (গভঃ রেজিঃ নং এস-৪৪৮৯) অন্তর্ভূক্ত সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজটি হ্যাক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টা থেকে ফেইজবুক পেইজটি হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে।

Manual8 Ad Code

এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান এসএমপির কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন। যার নং-২৭২১।

ডায়েরীতে উল্লেখ করা হয়েছে- বৃহস্পতিবার সকালের কোনো এক সময় ফেসবুক পেইজটি হ্যাক করে নিয়েছে কে বা কারা। পরে দিনব্যাপী একাধিক বার চেষ্ঠা করেও পেইজটির নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পরে দুপুরে ‘সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব’র নামীয় ওই পেইজে অশালিন ভাষা ব্যবহার করে বেআইনিভাবে ছবিযুক্ত একটি স্ট্যাটাস দেওয়া হয়।

হ্যাক হওয়া পেইজ থেকে যেকোনো সময় সরকার, রাষ্ট্র ও সমাজ বিরোধী স্ট্যাটাস দিয়ে বিশৃঙ্খলা ঘটাতে পারে ধারণা করে সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে ক্লাবের সভাপতি সুনির্মল সেন বলেন, সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব কমিটিকে সম্প্রতি অনুমোদন দেয় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের কেন্দ্রীয় কমিটি। এই কমিটি অত্যান্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আমাদের ক্লাবের আইডি ও পেইজ রয়েছে। কিন্তু আমাদের কার্যক্রমকে বাঁধাগ্রস্থ করতে পেইজটি হ্যাক করে উদ্দেশ্যমূলক ভাবে স্ট্যাটাস দিচ্ছে অজ্ঞাত চক্র যা অত্যান্ত দুঃখজনক।

Manual3 Ad Code

ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, ক্লাবকে জড়িয়ে আমার বিরুদ্ধে বেশ কিছুদিন থেকে উঠেপড়ে লেগেছে একটি চক্র। আমি ইতোমধ্যে আইনী সহায়তা চেয়ে প্রশাসনের ধারস্থ হয়েছি। আজ সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের পেইজটিও হ্যাক করা হয়েছে।

Manual2 Ad Code

ক্লাবের সাধারণ সম্পাদক জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি প্রসাশনকে জানানো হয়েছে। বাকিটা তারা দেখবেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code