শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গল থেকে ১৬ রোহিঙ্গা আটক।

SATYAJIT DAS / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

শ্রীমঙ্গলে ১৬ জন রোহিঙ্গাকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। ১৮ ডিসেম্বর রোজ রবিবার সকালে চট্টগ্রাম থেকে মৌলভীবাজারে আগত এনা পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান,রবিবার সকাল ৭.০০ ঘটিকায় মৌলভীবাজার জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব ক্যশৈনু ছুটি ভোগ শেষে চট্টগ্রাম থেকে এনা পরিবহনে (গাড়ি নং ঢাকা মেট্রো ১৫-৬৭০৩) যোগে মৌলভীবাজার আসার পথে সেই গাড়িতে থাকা কিছু যাত্রীদের তার রোহিঙ্গা হিসাবে সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক বিষয়টি মৌলভীবাজার পুলিশ কন্ট্রোলরুমকে অবহিত করেন। মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসারকে অবহিত করেন।

Manual4 Ad Code

সকালে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ জাকির হোসেন রবিবার সকাল সাড়ে ৭ টার সময় শ্রীমঙ্গল চৌমুহনায় অবস্থান করেন । চট্টগ্রাম থেকে আগত এনা পরিবহনের গাড়ি নং ঢাকা মেট্রো ১৫-৬৭০৩ গাড়িতে সিগনাল দিয়ে থামান। তখন গাড়িতে থাকা পুলিশ পরিদর্শক জনাব ক্যশৈনু কিলো ডিউটিতে নিযুক্ত অফিসার এসআই জাকির হোসেনের সঙ্গে তার সন্দেহের বিষয়ে বিস্তারিত অবহিত করে গাড়িতে থাকা নারী-পুরুষ ও শিশু সহ মোট ১৬ জন যাত্রীকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করেন। পরবর্তীতে এসআই জাকির হোসেন সব রোহিঙ্গাদের নিজ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে বলে স্বীকার করে।

Manual1 Ad Code

আটককৃত রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমনের উদ্দেশ্যে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার এসেছিল মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানা হেফাজতে থাকা রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট নিউজ/অপরাধ/শ্রীমঙ্গল/এসডি.

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code