শিরোনাম
যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না! জরাজীর্ণ বাংলাদেশের, সৃষ্টির পর থেকেই অগোছালো অবস্থা, ধারাবাহিকতা বজায় রাখেনি কেউ কখনও বনগাঁও-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, প্রকৃত ঘটনা যাচাইয়ের দাবি তাহিরপুরের নবাগত ইউএনও রিপামনি দেবীকে বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের শুভেচ্ছা সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আসল নকল।

Satyajit Das / ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

উত্তম কুমার:

আসল ছেড়ে নকল নিয়ে,

চলছে এখন বাড়াবাড়ি;

রস রাখিয়া হাঁড়ি নিয়া,

Manual4 Ad Code

করছে সবাই কাড়াকাড়ি।

আসল রুপে সন্তুষ্ট নই,

বার্নিশ করি রুপে তাই।

পূণ্যের হিসাব রাখতে বিজি,

কর্মের ধারে কাছে নাই।

বাপের নামের চেয়ে এখন,

নেতার নামটা বেশি কই;

বংশ নিজের ভুলে গেছি,

দলের নামটা সদা লই।

সুদের টাকায় হালাল খাবার,

বাজার করে গিলি রোজ;

পরের বাড়ি দখল করে,

স্বর্গের স্বপ্ন দেখি রোজ।

নিজ নিতম্বে গু রাখিয়া,

পরের জনের গন্ধ লই;

পরের দোষটা সদা খুঁজি,

নিজের দেখার সময় কই।

 

গোড়া কেটে কান্ডে এখন,

দিচ্ছে পানি সবাই রোজ;

পড়া শোনা-চোখের দেখায়,

স্বর্গ নরক পাইযে খোঁজ।

আসল ছেড়ে নকল নিয়ে,

থাকছে মেতে দেশের লোক,

প্রেমিকের চেয়ে বেশি কামুক দামী,

মায়ের চেয়ে মাসির শোক।

Manual2 Ad Code

ভাবছি বসে হিসাব কষে,

মিলে না তবু ফল;

Manual7 Ad Code

মালিক যিনি ভাবি তিনি,

Manual3 Ad Code

চেনে কি আসল নকল।

 

সিলেট নিউজ/কবিতা/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code