শিরোনাম
পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্রাসী শাহেদ ও শামীম জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নতুন দ্বিবার্ষিক কমিটি অনুমোদন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে আসসুন্নাহ ছাত্র কাফেলার উদ্যোগে প্রতিযোগিতা অনুষ্ঠিত

Coder Boss / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইলে আসসুন্নাহ ছাত্র কাফেলার উদ্যোগে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, রবিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জামিয়াতুস সুন্নাহ সেকান্দরনগর কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানটি অত্র জামিয়ার উস্তাদ মুফতি শরীফুল ইসলামের সঞ্চালনায় তিনটি ধাপে অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামিয়াতুস সুন্নাহ সেকান্দরনগরের উস্তাদ হাফেজ মাওলানা মুজিবুর রহমান। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন, ক্বারী নেয়ামতুল্লাহ ও সহকারী ক্বারী এনামুল হক। সকাল ১০ টায় হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র জামিয়ার শিক্ষা সচিব মুফতি আতাউল্লাহ। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন, অত্র জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি রুহুল আমিন ও সহকারী মুফতি রুকন উদ্দিন।

Manual7 Ad Code

১১টা ৩০ মিনিটে বর্ষসেরা বাংলা বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল হাদীস মাওলানা ফখর উদ্দীন। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন, সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুল গণী এবং মুফতি ওয়ালিউল্লাহ ও মুফতি শুয়াইব আহমদ।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তৃতা প্রদান করেন, গালফ ইন্টারন্যাশনাল এর ডিরেক্টর মাওলানা বজলুর রহমান।

প্রধান অতিথি শায়খুল হাদীস মাওলানা ফখর উদ্দীন বলেন, কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও বাংলা বক্তৃতা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা এটা মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, সবাইকে সম্প্রীতির ভাব গড়ে তুলে অত্র জামিয়াকে আরও সমৃদ্ধিশালী করতে হবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কারে পুরস্কৃত করা হয়। এসময় জামিয়াতুস সুন্নাহ সেকান্দরনগরের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code