শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি ‘বিশ্বজ্যোতি’ ও সম্পাদক ‘সোহেল’ নির্বাচিত।

Jhalak Dutta / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৩-২০২৪) নির্বাচনে বিশ্বজ্যোতি চৌধুরী সভাপতি এবং মো. ইমাম হোসেন সোহেল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৩টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন এবং ৩৬ জন ভোটারের অংশগ্রহণে ভোট কার্যক্রম চলে।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি চৌধুরী। তিনি ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীতা ইসমাইল মাহমুদ পেয়েছেন ১৪টি ভোট। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন সোহেল। তিনি ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সাইফুল ইসলাম পেয়েছেন ১৩টি ভোট এবং সৈয়দ ছায়েদ আহমদ পেয়েছেন ২টি ভোট।

এছাড়া সহসভাপতি-১ পদে ২১টি ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য লিটন। সহসভাপতি-২ পদে ১৬ টি ভোট পেয়ে আবুল ফজল আব্দুল হাই ডন নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আব্দুর রব পেয়েছেন ১৪ এবং মোঃ কাওছার ইকবাল পেয়েছেন ১৩ টি ভোট।

যুগ্ন সাধারণ সম্পাদক-১ পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ইয়াসিন আরাফাত রবিন। তিনি পেয়েছেন ২৫টি ভোট। যুগ্ন সাধারণ সম্পাদক-২ পদে সৈয়দ আবুজাফর সালা উদ্দিন ১৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্ধী এম এ রকিব পেয়েছেন ১৬ টি ভোট।

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)। তিনি পেয়েছেন ১৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী রুবেল আহমদ পেয়েছেন ১১টি এবং মিজানুর রহমান আলম পেয়েছেন ১১টি ভোট।

সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) পদে নির্বাচিত হয়েছেন মামুন আহমদ। তিনি ভোট পেয়েছেন ১৮টি এবং তার প্রতিদ্বন্ধী আনোয়ার হোসেন জসিমও পেয়েছেন সমান (১৮) ভোট। পরে লটারির মাধ্যমে মামুন আহমেদ নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ শাকির আহমদ। তিনি পেয়েছেন ২৩ ভোট। সনেট দেব চৌধুরী,তিনি পেয়েছেন ২০ ভোট। নূর মোহাম্মদ সাগর,তিনি পেয়েছেন ১৯ ভোট। সুলতান মাহমুদ রাকিব,তিনি পেয়েছেন ১৮ ভোট। আবুজার রহমান বাবলা,তিনি পেয়েছেন ১৭টি ভোট। একই পদে আবুজার রহমান বাবলা,শাহাব উদ্দিন আহমেদ,গোলাম কিবরিয়া জুয়েল পেয়েছেন সমান ১৭ ভোট। পরে লটারির মাধ্যমে আবুজার রহমান বাবলা নির্বাচিত হন। তাদেও নিকটতম প্রতিদ্বন্ধী সৈয়দ আমিরুজ্জমান পেয়েছেন ১৫টি ভোট।

এদিকে সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন বিশ্বজিত ভট্টাচার্য বাপন এবং সহ সম্পাদক (দপ্তর) নির্বাচিত হয়েছেন মুসলিম চৌধুরী।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবের নির্বাচন পরিদর্শনে আসেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার মো. সুয়েব হোসেন চৌধুরী।

এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংক,শ্রীমঙ্গলের শাখা ব্যবস্থাপক রূপক চন্দ্র বণিক এবং সহকারী প্রিজাইডিং অফিসারের হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী নার্গিস আক্তার।

Manual2 Ad Code

বেলা ৩টায় তিনি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো: লিটন আহমেদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার,শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি হাজী কামাল আহমদ।

Manual1 Ad Code

সিলেট নিউজ/শ্রীমঙ্গল/ঝলক দত্ত/এসডি.

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code