শিরোনাম
পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্রাসী শাহেদ ও শামীম জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নতুন দ্বিবার্ষিক কমিটি অনুমোদন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল তিনদিনের ইজতেমা

Coder Boss / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে কিশোরগঞ্জের তাড়াইলের তিন দিনব্যাপি ইসলাহী ইজতেমা। রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে আখেরি মোনাজাতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

মোনাজাতে কারও চোখ বন্ধ, কারও দৃষ্টি সুদূরে প্রসারিত, কারও চোখ অশ্রুভেজা। দুই ঠোঁটের ফাঁক গলে শুধু বেরিয়ে আসছিল আমিন-আমিন ধ্বনি। হাজারো মুসল্লির সমবেত সেই ধ্বনিতে মুখরিত হয়ে ওঠেছিল মাঠের চারপাশ। জীবনের সব পাপ, গুনাহ থেকে মুক্তির আশায় মহান আল্লাহর দরবারে দু-হাত তুলে প্রার্থনা করছিলেন তাঁরা।

Manual6 Ad Code

ইসলাহী ইজতেমায় আরও ইসলাহী বয়ান করেছেন, কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতীব ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ, বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী, হাকীম আখতার রহ. এর খলীফা মুফতি ইবরাহীম শিলাস্থানী, খুলনা মাদানী নগর মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, জামিয়া আশরাফিয়া খাগডহর মাদরাসার মুহতামিম মাওলানা তাজুল ইসলাম কাসেমী, জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস ড. মাওলানা হুসাইনুল বান্না, জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল ও জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি মাওলানা সদরুদ্দিন মাকনুন, জামিয়াতুল ইসলাহ মাদরাসার মুহতামিম মাওলানা সাঈদ নিজামী, জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর জেনারেল সেক্রেটারি মাওলানা কাজী সাইফুর রহমান শোয়াইব, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সহসভাপতি ও আল কারীম তালীমুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা ইহতেশামুল হক, মাওলানা জুনায়েদ কাসেমীসহ দেশ বরেণ্য অসংখ্য উলামায়ে কেরাম।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code