শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ার ইলুহারে ঝুকিপূর্ন ভবনটি পরিদর্শন করলেন উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির

জাকির হুসেন / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

Manual2 Ad Code

বরিশাল প্রতিনিধি:

Manual5 Ad Code

বরিশালের বানারীপাড়ায় নিয়ম বহিঃভূত, কোন প্লান ছাড়াই নির্মান হচ্ছে মালিকানাধীন তিনতলা ভবনের কাজ। উপজেলার ২ নং ইলুহার ইউনিয়ন পরিষদের ০৬ নং ওয়ার্ডের বাজার সংলগ্ন মৃত্যু আব্দুল লতিফ’র ছেলে মনিরুজ্জামান এই স্থাপনাটি কোন আইন না মেনেই এক তলা থেকে তিনতলায় রুপান্তরিত করছেন। ভবনটির আশে পাশে অনেক জনবসতি রয়েছে। যারা জীবনঝুকির মধ্যে রয়েছেন। ভবনটি অপরিকল্পিত ও বেইজ বিহীন হওয়ায় পাশ্ববর্তী আকতারুজ্জামান বিপ্লব নামের এক সচেতন নাগরিক স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিলে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরেজমিন তদন্ত করে অবহিত করনপত্র যার স্মারক নং ১০১/২২-২৩ এ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরন করেন যাহাতে উল্লেখ থাকে যে আবেদনকারীর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে দেখা যায় ভবনটি সরকারী প্লান বহিভূত এবং মাত্র ৮ মিঃ মিঃ রড দিয়ে সিড়ি এবং তিনতলার ছাদের পিলার নির্মান করছে যা সরকারী নির্দেশনার পরিপন্থী। সুতরাং ভবনটি ঝুকিপূর্ন। তাই পাশ্ববর্তী বসবাসকারীদের জীবন ঝুকির সম্মূখীন রয়েছে। চেয়ারম্যানের এই অবহিত করন পত্র পেয়ে নির্বাহী কর্মকর্তা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, বানারীপাড়াকে অবহিত করলে উপজেলা সহকারী প্রকৌশলী এল জি ই ডি মোঃ হুমায়ুন কবির স্মারক নং ৪৬.০২.০৬১০.০০০.৯৯.২৩.০৬ তে গত ১ ফেব্রুয়ারী ভবন মালিক মোঃ মনিরুজ্জান মনিরকে সরকারী গেজেট এর স্মারক নং ৪৬.২২.০০০০.০১৭..৯৯.০০৪.১৫.৫৪২ অনুয়ায়ী

Manual2 Ad Code

বানারীপাড়ার ইলুহারে ঝুকিপূর্ন ভবনটি পরিদর্শন করলেন উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির।
( নির্ধারিত বিধি অনুযায়ী উপজেলা ও স্থানীয় ইউনিয়নের ক্ষেত্রাধীন এলাকায় উপজেলা পরিষদ হতে নকশা অনুমোদন বাধ্যতামূলক) সেই নির্দেশনা অমান্য করে ভবনের কাজ করায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কাজ বন্ধ রেখে ৩ ফেব্রুয়ারীর মধ্যে ভবন মালিকের কাছে ভবন নির্মানের যে নকশা ও ডিজাইন রয়েছে তা নিয়ে সকাল ১১ টায় স্বশরীরে হাজির হওয়ার নির্দেশনা দেয়া দেন। নির্দেশনা অনুযায়ী প্রকাশ্যে কাজ বন্ধ থাকলেও রাতের আধারে তিনতলার পিলারের কাজ নিয়মিত চলছে এবং ছাদের কাজ ও চলছে যা সরকারী আদেশ অমান্য ও আইনত দন্ডনীয় অপরাধ। ঘটনাস্থলে গিয়ে জানা যায় দীর্ঘ ২০ বছর ১ তলা ভবনে বসবাস করার পর হঠাৎ করে দ্বিতলা ও তিন তলার কাজ নির্মান শুরু করেন মনিরুজ্জামান। এ বিষয়ে ভবন মালিকরা জানায় আমরা উপজেলায় প্লান জমা দিয়েছি। তাছাড়া এখানে টাওয়ার হবার কথা ছিল। সেটা হয় নায় তাই এখানে বহুতলা ভবন করা সম্ভব। গতকাল সরেজমিন তদন্তকালে ঘটনাস্থ পরির্দশনের সময় প্রকৌশলী হুমায়ুন কবির বলেন কাজের সাথে ড্রইংয়ের সাথে মিল নাই। এইজন ইঞ্জিনিয়ার একটি প্রত্যয়ন দিয়েছে যে তিনতলা করা যাবে তাই এ বিষয়ে আমি কোন মন্তব্য করলাম না।

Manual1 Ad Code

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন ভবনটি শুধু ঝুকি পূর্নই নয় খুবই ঝুকিপূর্ন। তিন সুতি রড /৮ মিঃ মিঃ রড দিয়ে একতলা ভবনের ছাদই সম্ভব নয়, সেখানে তিনতলা ভবনের ছাদ ও পিলার কোনমতেই সম্ভব নয়। এই ভবনের আশেপাশের লোকজনই যে শুধু জীবন ঝুকিতে তা নয় এই ভবনে যারা বসবাস করবে তারা থাকবে আরো ঝুকিতে। এ বিষয়ে প্রকৌশলী হুমায়ুন কবির বলেন আমরা তদন্ত করেছি, আমাদের একটি টিম রয়েছে, ইউ এন ও মহোদয় রয়েছেন, তাই সবাই মিলে আমরা একটা রিপোর্ট দিব। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা ফাতিমা আরজিন তন্বী বলেন প্রকৌশলী হুমায়ুন কবির ভবনটি পরির্দশন করেছেন। রিপোর্ট দিলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code