শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভালোবাসি মা

শেখ আবুমুছা / ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

শেখ আবু মুছা:

Manual2 Ad Code

কেমন দ্রুততার সাথে এক একটি বছর ফুরিয়ে যায়। ২০২২,সালের২০ফেব্রু:এই দিনটিতে মাকে হারিয়েছি। আজএকটি বছর মাকে ছেড়ে বেঁচে আছি, বড় নিষ্ঠুর নিয়মে এই বেঁচে থাকা। কি জানি কেমন আছেন ওপারে! মায়ের প্রতিটি কথা, তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত এখনো জাগ্রত বুকের ভিতর নিত্যানুভবে। কখনো কখনো মনে হয় মা আমার পাশেই, এই তো গল্প করলো, এই বুঝি মাথায় হাত রেখে দোয়া করলো ভালোবাসার পরশে। মা, বাবা অনেক অনেক মিস করি তোমাদের। এখন আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া তোমরা ভালো থেকো ওপারে। তিনি তোমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে যেন কবুল করে নেন। “রাব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা”। আমীন।

Manual4 Ad Code

অন্ধকার, নিরবচ্ছিন্ন অন্ধকার চারিদিকে
আমি একটি বিন্দুতে দাঁড়িয়ে আছি,
একটি অন্ধকার বলয় আমাকে ঘিরে রয়েছে আদিগন্ত।
রাস্তায় আলোগুলো দুলছে, একটি লক্ষ্মীপেঁচা ডাকছে থেকে থেকে
হাত বাড়িয়ে থাকা দিগন্তে হারিয়ে গেছে অনেকেই
অনেকেই বার্ধক্যে কিংবা সময়ের হেয়ালীতে হাঁটছে ক্ষীণ হয়ে আসা জীবনের স্বল্পতায়
মা, তুমিও তাদের দলে নাম লিখিয়েছো সেই কবে!
তবুও তোমার উপস্থিতি আমার বুকে সত্যের মতো চিরন্তন।
আমি আজও তোমার কণ্ঠের অমিয় ডাকে স্তব্ধ হয়ে যাই
বহুকালের বহু পুরাতন চির চেনা সেই কণ্ঠস্বর
এতটাই কি সহজ বলো! তার মায়া থেকে দূরে থাকা!

Manual8 Ad Code

আজও পৃথিবীর আলো বাতাসে নিঃশ্বাস বয়ে চলে
ঝড় এসে সব এলোমেলো করে দিয়ে যায়
পুরানো ভাবনা, পুরানো শোক আরো পুরানো হয়ে যায় দুঃস্বপ্নের মতো দগদগে ক্ষতগুলো বুকের উঠোনে খেলা করে
অন্য সব সুখ দুঃখের গল্পের পাতা জুড়ে।
তোমাকে হারানোর ক্ষত মা, বাবাকে হারানোর ক্ষত
পুরানো হয় না কিছুতেই, বরং প্রতিদিন আরো নতুন হয়
আরো বেশি ব্যথায় কঁকিয়ে ওঠে বুকের ভিতর।
জগতের অদ্ভুত নিয়মের বাস্তবতায় আটকে আছি সময়ের ফাঁদে
জলের ছায়ায় নিজের কাঁপা কাঁপা অবয়ব দেখে ঢেউয়ের সংসারে,
একটি বিন্দুতে দাঁড়িয়ে থাকি তুমিহীন, অন্ধকারের বুকে মাথা রেখে
তোমার সন্তান আজ বড়ো অসহায় মা, স্রষ্টার দেয়া বিধানে।

চলে যাওয়াটা নির্ধারিত থাকে জন্ম থেকেই
কথা থাকে, কথা রয়ে যায় চিরকাল
শুধু হারিয়ে যাওয়া মানুষগুলো আর ফিরে না কিছুতেই।
প্রতিটি ক্যালেন্ডারের পাতায় কত সূক্ষ্ণ হিসাব
তার মাঝেই লেখা হয়ে যায় কিছু সুখ দুঃখের পালাবদল
লেখা থাকে কারো জন্ম, কারো বা মৃত্যু কারো কারো সুখ দুঃখের রোজনামচা
জন্ম নেয়া দিনের তারিখগুলো পুরানো হয়ে যায়, নবীন তো মৃত্যুর আঘাত।
একটি বিন্দুতে দাঁড়িয়ে থাকি আমি, দাঁড়িয়ে থাকে অন্ধকার
তোমাকে খোঁজে ধুলো ভর্তি চোখ, বুকের হাহাকার
খুব ইচ্ছা করে মা, তোমাকে জড়িয়ে ধরে বলি
মা ভালোবাসি, অনেক বেশিই ভালোবাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code