শিরোনাম
পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্রাসী শাহেদ ও শামীম জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নতুন দ্বিবার্ষিক কমিটি অনুমোদন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে কর্মশীর্ষক স্বরণসভা এবং ওয়াজ মাহফিল

Coder Boss / ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

Manual2 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

Manual7 Ad Code

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলাধীন ৪নং জাওয়ার ইউনিয়নের অন্তর্গত পূর্ব জাওয়ার গ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাওয়ার ইমদাদুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল
অত্র অঞ্চলে দ্বীনি ইলম বিস্তারের অগ্রনায়ক, ইখলাস ও লিল্লাহিয়তের মূর্তপ্রতীক, হজরত মাওলানা এহসানুল হক সন্দীপী রহ.- এর সুযোগ্য খলীফা, ওলীয়ে কামেল, আল্লামা আব্দুল কুদ্দুস এহসানী রহ.- এর জীবন ও কর্মশীর্ষক স্মরণসভা এবং ওয়াজ মাহফিল আগামী ১৮ মার্চ/২৩ অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

স্মরণসভা এবং ওয়াজ মাহফিল এর মূল আয়োজক ‘আল্লামা আব্দুল কুদ্দুস এহসানী রহ. ফাউন্ডেশন’। আয়োজক কমিটির নেতাকর্মীদের সঙ্গে আলাপচারিতায় জানা যায়, ধর্মীয় বিশেষজ্ঞ, বিশিষ্ট আলোচক, প্রবীণ সাংবাদিক, লেখক, কবি, কলামিস্ট, বুদ্ধিজীবি, সাহিত্যিক ও সুশীল সমাজের বিজ্ঞ বক্তা এ স্মরণসভা ও ওয়াজ মাহফিলে তশরিফ অনয়ন করবেন।

Manual2 Ad Code

তারা আরও বলেন, বিকেল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত অত্র মাদ্রাসার মাঠে বক্তাদের ইসলামী বয়ান চলবে। সরেজমিনে ঘুরে দেখা য়ায়, অনুষ্ঠানকে ঘিরে ফাউন্ডেশনের ব্যাপক প্রস্তুতি চলছে। পোস্টারে ছেয়ে গেছে তাড়াইল, ইটনা, মদন, কেন্দুয়া, করিমগঞ্জ থানাসহ কিশোরগঞ্জের নানা অঞ্চল। পাশাপাশি মাইকিং করে দাওয়াত দেওয়া হচ্ছে মানুষকে।

ফাউন্ডেশন সভাপতি মুফতি আবুল হাসান বলেন, ২০০১ সালে ইন্তেকালের পর এটিই প্রথম এহসানী রহ.কে নিয়ে বড় প্রোগ্রাম। তাই ভক্তবৃন্দের মাঝে প্রফুল্লতা বিরাজ করছে এবং এলাকাবাসীর মনেও খুশির আমেজ বিরাজ করছে। ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে প্রোগ্রাম সফলতার বিষয়ে বদ্ধপরিকর। ফাউন্ডেশনের জন্য এটি প্রথম এবং বৃহৎ আয়োজন হওয়ায় বিভিন্ন ব্যক্তি এবং দাতা সংস্থার কাছে সাহায্যের হাত বাড়াতে হচ্ছে। উক্ত স্মরণসভা ও ওয়াজ মাহফিলে দেশে বিদেশে ছড়িয়ে থাকা আল্লামা আব্দুল কুদ্দুস এহসানী রহ. এর অসংখ্য ছাত্র, ভক্ত, খলীফা, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ সকল মুসলমানকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে তাড়াইলের আল্লামা আব্দুল কুদ্দুস এহসানী রহ. ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code