শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

করিমগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ, এলাকায় মানববন্ধন

সিলেট নিউজ ডেস্ক / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

Manual5 Ad Code

(কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জ
উপজেলার জয়কা ইউনিয়নের মধ্য রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল আলম বাদলের বিরুদ্ধে নিয়মিত বিদ্যালয়ে না আসা, বিদ্যালয়ের নামে বরাদ্দ দেয়া অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তার অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। সোমবার (৮ মে) দুপুরে বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়। দুই শতাধিক নারী-পুরুষ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের শিক্ষক মো. শফিকুল আলম বাদলের বাড়ি বিদ্যালয়ের পাশে হওয়ায় ২৭ বছর ধরে প্রভাব খাটিয়ে তিনি বিদ্যালয়টিতে রয়েছেন। আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তার বড়ভাই আজম পাশা ধনু। বড়ভাই মারা যাওয়ার পর ২০০৮ সাল থেকে শফিকুল ইসলাম বাদল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন।

Manual1 Ad Code

বাড়ির পাশের বিদ্যালয় হওয়ায় তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন না। মাঝেমধ্যে এলেও হাজিরা খাতায় সই দিয়ে চলে যায়। এ অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘদিনের। এছাড়া তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনার (স্লিপ) টাকা আত্মসাৎ, অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনসহ বিভিন্ন অভিযোগ করেন মানববন্ধনকারীরা।

মানববন্ধনের আগে এ নিয়ে সর্বশেষ গত ৯ এপ্রিল শফিকুল আলমের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা।

অভিভাবকদের লিখিত অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ক্রয়, খেলাধুলার সরঞ্জাম সরবরাহসহ নানা উন্নয়নকাজের জন্য শিক্ষা অধিদপ্তর থেকে বরাদ্দকৃত লাখ লাখ টাকা কাজ না করে তিনি আত্মসাৎ করেন।

অভিযোগের পরও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

Manual8 Ad Code

মানববন্ধনে বিদ্যালয়ের জমিদাতা রামনগর গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ সেকান্দর আলী, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ শারফ উদ্দিন এবং অভিভাবকদের মধ্যে মোহাম্মদ বরজুল মিয়া, আওলাদ মিয়া, সাদ্দাম হোসেন, মো. হুমায়ুন প্রমুখ বক্তব্য রাখেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মধ্য রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল আলম বাদল। তিনি বলেন, বিদ্যালয়ে যোগদানের পর থেকে এবং পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

Manual8 Ad Code

করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু তাহের ভূঁঞা বলেন, মধ্য রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ আমরা পেয়েছি। মানববন্ধনের খবরও পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code