শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মিরপুরের ঝটিকা অভিযানে দখলমুক্ত ফুটপাত, উচ্ছেদ বাজার

সিলেট নিউজ ডেস্ক / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

Manual1 Ad Code

নূর হোসাইন :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে ঝটিকা অভিযানে মিরপুর-১ সনি সিনেমা হল থেকে ঈদগাঁ মাঠ সড়কের দুইপাশে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। একইসঙ্গে ফুটপাতের পাশেই অবৈধভাবে ঈদগাঁ মাঠের বাজারটি ও উচ্ছেদ করা হয়।

Manual3 Ad Code

৮ মে সোমবার দুপুর ২ টায় এলাকায় আকস্মিক পরিদর্শনে যান ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। এ সময় ঝটিকা অভিযানে ওই এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়। পাশাপাশি অবৈধভাবে গাড়ি পার্কিং করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়, গড়ে ওঠা বাজারেও অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেওয়া হয়।

Manual1 Ad Code

ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ জিয়াউর রহমান ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেন। সিটি করপোরেশনের কর্মীরা এসে ৩০ মিনিটের মধ্যেই দোকানপাট সরিয়ে ফুটপাতটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এসে ফুটপাতের পাশে স্থায়ীভাবে গড়ে ওঠা ঈদগাঁ বাজারের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে এটি গুড়িয়ে ফেলার নির্দেশ দেন।

Manual1 Ad Code

ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ জিয়াউর রহমান বলেন, সাধারণ মানুষ যাতে পায়ে হেঁটে চলাচল করতে পারে এ জন্য ফুটপাত তৈরি করা হয়েছে। কিন্তু সেই ফুটপাত দখল করে কাঁচাবাজার বসানো হয় ও অবৈধভাবে গাড়ি পার্কিং করা হয়। মানুষ বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে মূল রাস্তা দিয়ে চলাচল করে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সিটি করপোরেশন অবৈধ দখল মুক্ত করতে কোন দখলদার নোটিশ দেবে না। ডিএনসিসি চলবে তার নিজের গতিতে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় ঝটিকা অভিযানে ডিএনসিসির অঞ্চল-২ এর অন্যান্য কর্মকর্তা সহ মিরপুর মডেল থানা পুলিশ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code