শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এমসি কলেজ প্রাণিবিদ্যা বিভাগের মিউজিয়াম উদ্বোধন

সিলেট নিউজ ডেস্ক / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

Manual2 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

বুধবার (২৬ জুলাই) সকাল ১১টায় ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রাণিবিদ্যা বিভাগের মিউজিয়ামের উদ্বোধন হয়েছে।
মিউজিয়াম উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো: রিয়াজ।
এসময় তিনি বলেন, “নিশ্চয় এই মিউজিয়াম শিক্ষার্থীদের পড়ালেখাকে আরো বেগবান করবে। সবাইকে মানবিক মানুষ হতে হবে। প্রতিটি প্রাণীই আল্লাহ্’র সৃষ্টি। তাই প্রাণীর প্রতি সদাচরণ করতে হবে।”

Manual8 Ad Code

প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: আশরাফুল কবীর বলেন, “এই মিউজিয়াম আমাদের বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থী, শিক্ষকরা পরিদর্শন করতে পারবেন। বাহিরে থেকে কোনো অতিথি আসলেও পরিদর্শন খাতা সম্পন্ন করে মিউজিয়াম পরিদর্শন করতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক তৌফিক এজদানি চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল আহমদ, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর আবুল কালাম আজাদ, ইসলামের ইতিহাস বিভাগের প্রফেসর হুমায়ুন কবীর চৌধুরী, দিনাজপুর সরকারি কলেজের প্রফেসর একেএম আব্দুল্লাহ্, মৌলভীবাজার সরকারি কলেজের প্রফেসর প্রফেসর মো: সেলিম (পিআরএল), প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার, সহকারী অধ্যাপক মনীকা রানী বণিক, সহকারী অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেইন।

Manual7 Ad Code

এছাড়াও প্রাণিবিদ্যা বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

উল্লেখ্য, প্রাণিবিদ্যা বিভাগের মিউজিয়াম অনেক দিনের। এর আগে সেটি বায়োলজি বিল্ডিংয়ের তৃতীয় তলায় ছিল। প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: আশরাফুল কবীরের ও অন্যান্য শিক্ষকের তত্ত্বাবধানে সেটিকে আরোও সমৃদ্ধ করে নিচ তলায় স্থাপন করা হয়েছে। মিউজিয়ামে বিভিন্ন প্রকার প্রাণীর সমাহার রয়েছে। প্রাণিবিদ্যার শিক্ষার্থীদের সিলেবাসভুক্ত বিভিন্ন পড়াশোনা ও গবেষণার ক্ষেত্রে এই মিউজিয়াম ভূমিকা রাখে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code