শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে আঞ্চলিক মহাসড়কে বেইলি সেতু ভেঙে পড়ে নিহত ২

রনি মিয়া / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

Manual3 Ad Code

রনি মিয়া, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাগলা- রাণীগঞ্জ- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে নলজুর নদীর ওপর নির্মিত বেইলি সেতু ভেঙে ট্রাকসহ নদীতে পড়ে দুজন মারা গেছেন। নিহত দুজনের মধ্যে ১ জন ট্রাক চালক ও অপরজন হেলপার।

Manual3 Ad Code

নিহত ট্রাক চালক ফারুক আহমেদ (৪২) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও নিহত হেলপার জাকির হোসেন (৪৫) সিলেটের বিমানবন্দর থানাধীন ধুপাগুল এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার ((২২ আগস্ট) বিকালে সিমেন্ট বহন ট্রাকটি নারায়নগঞ্জ থেকে জগন্নাথপুর আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জগন্নাথপুর ও সুনামগঞ্জের ডুবুরি দল দীর্ঘক্ষণ চেষ্টার পর নিহত দুজনের মধ্যে ট্রাক চালকের লাশ সন্ধ্যার পূর্বে ও হেলপারের লাশ সন্ধ্যার পর উদ্ধার করতে সক্ষম হয়।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্টের ট্রাক নিয়ে পার হওয়ার সময় সেতুর স্টিলের পাটাতন খুলে ট্রাকটি নলজুর নদীতে তলিয়ে যায়। এ দুর্ঘটনার আগেও অনেক বার বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ ছিল। পাগলা জগন্নাথপুর আউশকান্দি রাণীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই বেইলি সেতু দীর্ঘদিনের পুরনো। রাজধানী থেকে দুই ঘণ্টা সময় সাশ্রয় করতে এই সড়ক গত দুই বছর যাবৎ চালু হয়। চালুর পর থেকে এই সড়কে যাত্রীবহনকারী বাস, মিনিবাস ও ট্রাক চলাচল করে।

জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাফিকু জামান জানান, সুনামগঞ্জের জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ডুবুরির দল দীর্ঘক্ষণ চেষ্টার পর দুজনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

Manual5 Ad Code

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নারায়নগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে একটি ট্রাক জগন্নাথপুরের উদ্দেশ্যে আসছিল। এতে ট্রাকের চালক ও হেলপার নিখোঁজ হলে অবশেষে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code